আইন ও আদালত

তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন স্থগিত

প্রতিবেদক
হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির পাবনার আল-মদিনা হাসপাতালে অস্ত্রোপচার থেকে ১২ জনের যক্ষ্মা পাবনার আল-মদিনা হাসপাতালে অস্ত্রোপচার থেকে ১২ জনের যক্ষ্মা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে সম্মেলন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে সম্মেলন শনির আখড়ায় দোকানে ঢুকে কোকারিজ ব্যবসায়ীকে গুলি শনির আখড়ায় দোকানে ঢুকে কোকারিজ ব্যবসায়ীকে গুলি কাতারে বোমা হামলার কথা দম্ভের সঙ্গে স্বীকার করলেন নেতানিয়াহু কাতারে বোমা হামলার কথা দম্ভের সঙ্গে স্বীকার করলেন নেতানিয়াহু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট নয় ভারত ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট নয় ভারত ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
সব খবর

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে আদালত তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ প্রদান করেন। আদালত নির্দেশনায় উল্লেখ করেছেন যে, নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এর আগে গত ২রা আগস্ট হাইকোর্ট থেকে হাফিজুর রহমান ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। ওই আদেশের পর ৪ঠা আগস্ট সন্ধ্যায় তিনি কারামুক্ত হন। তবে হাইকোর্টের সেই জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানায়। সেই আবেদনের শুনানি শেষে আদালত জামিন স্থগিতের এই আদেশ দেন এবং তাকে ৯ই আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে আত্মসমর্পণের নির্দেশনা প্রদান করেন।

মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ২০১৬ সালের ২০শে মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে কলেজছাত্রী সোহাগী জাহান তনু নিখোঁজ হন। পরবর্তীতে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের অবস্থা দেখে সে সময় ধর্ষণের পর হত্যার সন্দেহ করা হয়েছিল। ঘটনার পরদিন তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর চলতি বছরের ২২শে এপ্রিল রাতে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার কেরাণীগঞ্জের নিজ বাসা থেকে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।