ভোলা জেলার বিচ্ছিন্ন ইউনিয়ন মদনপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে স্থানীয় জেলেরা নদীর পূর্ব পাশে মরদেহটি দেখতে পান।
মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনদ চন্দ্র সরকার জানান, আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। খবর পেয়ে পুলিশ বিকালের দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতখান উপজেলার অন্তর্ভুক্ত মেঘনার বিচ্ছিন্ন উপজেলা মদনপুরের চেয়ারম্যান ঘাটের পূর্ব দিকে মেঘনা পাড়ে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা দৌলতখান থানায় খবর দেন। থানা পুলিশ বিষয়টি মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়িকে অবহিত করলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ইনচার্জ সনদ চন্দ্র সরকার।
তবে ধারনা করা হচ্ছে তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ হবে।

















