অর্থনীতি

৬ লাখ কোটি টাকার রাজস্ব লক্ষ্য অর্জন সম্ভব: অর্থমন্ত্রী

প্রতিবেদক
রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি
সব খবর

চলতি ২০২৬-২৭ অর্থবছরে এনবিআর-এর জন্য নির্ধারিত ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে এনবিআরের সব পর্যায়ের কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন। আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, তা পূরণ হবে এবং রাজস্ব আদায় সন্তোষজনক হবে। চলতি অর্থবছরে এনবিআরকে যে লক্ষ্য দেওয়া হয়েছে, তা সদ্য সমাপ্ত অর্থবছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি।

এনবিআরের তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ৮৮ হাজার কোটি টাকার ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটি জানিয়েছে, জুন মাস শেষে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা দাঁড়াতে পারে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর বিপরীতে চলতি অর্থবছরের জন্য এনবিআরের সংশোধিত শুল্ক-কর আদায়ের লক্ষ্য ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। গত ২০ জুন পর্যন্ত ১১ মাস ২০ দিনে এনবিআর ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা আদায় করেছে। জুনের প্রথম ২০ দিনে আদায় হয়েছে ২৯ হাজার ৩১১ কোটি টাকা এবং শেষ ১০ দিনে আরও ২৫ হাজার কোটি টাকা যোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একই দিনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন অর্থমন্ত্রী। শিল্প খাতের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং সমস্যা সমাধানে আলোচনা চলছে। বিটিএমএর পক্ষ থেকে যেসব দাবি উত্থাপন করা হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে এবং বাকিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। ব্যবসায়ীদের জন্য পরিবেশ উন্নত করতে সরকার এরই মধ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল বা ডিরেগুলেশনের উদ্যোগ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।