রাজনীতি

গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

প্রতিবেদক
শাহরুখের ‘কিং’ সিনেমায় অরিজিৎ সিংয়ের গান নিয়ে মিলল বড় ইঙ্গিত শাহরুখের ‘কিং’ সিনেমায় অরিজিৎ সিংয়ের গান নিয়ে মিলল বড় ইঙ্গিত যুক্তরাষ্ট্রের মহাকাশে অস্ত্র মোতায়েন, চীন-রাশিয়ার উদ্বেগ যুক্তরাষ্ট্রের মহাকাশে অস্ত্র মোতায়েন, চীন-রাশিয়ার উদ্বেগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো স্বীকার করল যুক্তরাষ্ট্র মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো স্বীকার করল যুক্তরাষ্ট্র বিশ্বকাপ বয়কটের দায় নিজের কাঁধে নিলেন আসিফ নজরুল বিশ্বকাপ বয়কটের দায় নিজের কাঁধে নিলেন আসিফ নজরুল কলারোয়ায় ২৮০ মৌ-বাক্স পুকুরে ফেলে বিপুল মৌমাছি নিধন কলারোয়ায় ২৮০ মৌ-বাক্স পুকুরে ফেলে বিপুল মৌমাছি নিধন প্রথম সচিব সভায় দুর্নীতি রোধ ও স্বচ্ছতায় কড়া নির্দেশ প্রথম সচিব সভায় দুর্নীতি রোধ ও স্বচ্ছতায় কড়া নির্দেশ পুলিশে আসছে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশে আসছে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে সার গায়েবের খবর মিথ্যা, দাবি প্রশাসনের দুর্গাপুরে সার গায়েবের খবর মিথ্যা, দাবি প্রশাসনের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মক্কা চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, পাকিস্তান চাপে মক্কা চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, পাকিস্তান চাপে
সব খবর

দীর্ঘদিনের সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করা এবং একে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বর্তমানে সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তার সহধর্মিণী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ গণতন্ত্রের জন্য বহু ত্যাগ স্বীকার করেছে। সেই ত্যাগের বিনিময়ে যে সুযোগ তৈরি হয়েছে, তা নষ্ট করা যাবে না। এখন দেশের পুনর্গঠন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, সংসদকে কার্যকরভাবে পরিচালনা করা সরকারি ও বিরোধী দল—উভয়েরই দায়িত্ব। রাজনৈতিক মতপার্থক্য আলোচনার মাধ্যমে নিরসনের আহ্বান জানান তিনি।

সিলেটের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এ অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি তিনি শ্রদ্ধাশীল। সাহিত্য, সঙ্গীত, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক আন্দোলনে সিলেটের বিশেষ অবদান রয়েছে। তিনি বলেন, পাহাড়, নদী, চা-বাগান, বন ও হাওরবেষ্টিত সিলেট বাংলাদেশের অন্যতম পর্যটন অঞ্চল। পরিকল্পিতভাবে এ সম্ভাবনা কাজে লাগাতে হবে।

প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, প্রবাসী বিনিয়োগকে কৃষি, শিল্প, তথ্যপ্রযুক্তি ও পর্যটনের মতো খাতে সমন্বিতভাবে কাজে লাগাতে হবে। তিনি হাওর ও জলাশয়কে কেন্দ্র করে মৎস্য চাষের ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। জনশক্তি রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, বন্ধ শ্রমবাজারগুলো খোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ খাত সামনে আরও এগিয়ে যাবে।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সব ধর্মের মানুষের সহাবস্থানই এ দেশের সৌন্দর্য। তিনি সবাইকে অভিন্ন স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হবে। সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বড় প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সিলেটবাসীর প্রত্যাশা পূরণ হবে।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হুইপ জি কে গউছ এবং রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। সংবর্ধনা শেষে রাষ্ট্রপতির সম্মানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।