রাজনীতি

স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত ও এনসিপি

প্রতিবেদক
লিথুয়ানিয়ার আকাশে ইতালীয় যুদ্ধবিমানে রুশ ড্রোন ভূপাতিত লিথুয়ানিয়ার আকাশে ইতালীয় যুদ্ধবিমানে রুশ ড্রোন ভূপাতিত কালচারাল অফিসারের চেইন ছিনতাইয়ের ঘটনায় এক দিনেই রায় কালচারাল অফিসারের চেইন ছিনতাইয়ের ঘটনায় এক দিনেই রায় সরকার সাত মাসে অভূতপূর্ব মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে: মাহদী আমিন সরকার সাত মাসে অভূতপূর্ব মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে: মাহদী আমিন ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের সংকটে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের সংকটে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে পরপর তিন ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে পরপর তিন ককটেল বিস্ফোরণ ব্যালন ডি’অর ২০২৬: মেসি ও এমবাপের লড়াইয়ে সমীকরণ কী ব্যালন ডি’অর ২০২৬: মেসি ও এমবাপের লড়াইয়ে সমীকরণ কী দেশজুড়ে নানা ঘটনা: বিক্ষোভ, গ্রেপ্তার ও সচেতনতামূলক কার্যক্রম দেশজুড়ে নানা ঘটনা: বিক্ষোভ, গ্রেপ্তার ও সচেতনতামূলক কার্যক্রম কাতারে উপার্জিত অর্থ ও স্বর্ণ আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা কাতারে উপার্জিত অর্থ ও স্বর্ণ আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা পরবর্তী দুই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা পরবর্তী দুই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি
সব খবর

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণে এগোচ্ছে ১১ দলীয় জোটের প্রধান দুই শরিক দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করলেও স্থানীয় সরকার নির্বাচনে দল দুটি এবার একে অপরের মুখোমুখি হচ্ছে। ইতিমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনসহ মোট ১৩টি সিটিতে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে জামায়াত। একই পথে হাঁটছে এনসিপিও। এই পরিস্থিতির ফলে ১১ দলীয় ঐক্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।

ঢাকার দুই সিটি করপোরেশনে জামায়াত ও এনসিপি উভয়ই নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। গত ১৪ই সেপ্টেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে জামায়াতের প্রার্থী হিসেবে মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। অন্যদিকে, এনসিপি উত্তরে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করেছে। জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষিণ সিটিতে লড়ার ঘোষণা দিলেও জামায়াতের পক্ষ থেকে সবুজ সংকেত না পাওয়ায় নিজস্ব কৌশলে এগোচ্ছে এনসিপি। প্রস্তুতির অংশ হিসেবে আসিফ মাহমুদ উত্তরে এবং নাসীরুদ্দীন পাটওয়ারী দক্ষিণে ভোটার এলাকা স্থানান্তর করেছেন।

জামায়াতের দলীয় সূত্র অনুযায়ী, স্থানীয় নির্বাচন স্থানীয়ভাবেই পরিচালনার নীতিতে ১৩টি সিটি করপোরেশনেই তারা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। গত ১১ই আগস্ট রাজশাহী সিটিতে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে মেয়র প্রার্থী ঘোষণার মাধ্যমে তারা প্রার্থী বাছাই প্রক্রিয়া প্রায় শেষ করেছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক অনুষ্ঠানে জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য তারা সাংগঠনিকভাবে পুরোপুরি প্রস্তুত এবং প্রতিটি স্তরে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জোটের শীর্ষ নেতাদের মধ্যে বোঝাপড়া রয়েছে যে, স্থানীয় নির্বাচনে কোনো জোটবদ্ধ প্রার্থী থাকবে না, বরং প্রত্যেক দল নিজস্ব প্রার্থী দিয়ে নির্বাচন করবে।

জামায়াতের ঘোষিত ও সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন—ঢাকা উত্তরে মুহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম, নারায়ণগঞ্জ সিটিতে মোহাম্মদ আবদুল জব্বার, রাজশাহী সিটিতে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, গাজীপুর সিটিতে ড. মুহাম্মদ হাফিজুর রহমান, চট্টগ্রাম সিটিতে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, বরিশাল সিটিতে মুয়াযযম হোসাইন হেলাল, খুলনা সিটিতে মাহফুজুর রহমান এবং রংপুর সিটিতে এটিএম আজম খান। এছাড়া সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে যথাক্রমে মাওলানা লোকমান আহমদ, মোসলেহ উদ্দিন ও অধ্যাপক শহীদুল্লাহ কায়সারকে দলীয় সংকেত দেওয়া হয়েছে। নবগঠিত বগুড়া সিটিতে আ.খ.ম. আব্দুল মালেককে মনোনয়ন দেওয়া হয়েছে।

এনসিপি’র পক্ষ থেকেও কুমিল্লা সিটিতে এডভোকেট তরিকুল ইসলাম, সিলেট সিটিতে আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটিতে মো. মোবাশ্বের আলীকে প্রার্থী করা হয়েছে। এনসিপি’র নীতিনির্ধারণী ফোরামের সদস্য সারোয়ার তুষার জানিয়েছেন, এককভাবে নির্বাচন করার সিদ্ধান্তটি পূর্বপরিকল্পিত এবং এর ফলে জোটে কোনো টানাপড়েনের সম্ভাবনা নেই। উল্লেখ্য, গত ২৫শে জুলাই খেলাফত মজলিস ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার পর এই নতুন নির্বাচনী কৌশল নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।