খেলা

আইসিসির নতুন ডেপুটি চেয়ারম্যান হলেন জিম্বাবুয়ের তাভেঙ্গা মুকুলানি

প্রতিবেদক
ভাঙ্গুড়ায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ ভাঙ্গুড়ায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ দেশজুড়ে ৯৯ বিচারককে একযোগে বদলি করল সরকার দেশজুড়ে ৯৯ বিচারককে একযোগে বদলি করল সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা অনুচিত: আইনমন্ত্রী ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা অনুচিত: আইনমন্ত্রী জাতীয় ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা জাতীয় ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা পাবনায় ১০ বছরের শিশু কলি হত্যায় গ্রেপ্তার ২ পাবনায় ১০ বছরের শিশু কলি হত্যায় গ্রেপ্তার ২ গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশ, পোশাকশিল্পে বড় ধাক্কা গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশ, পোশাকশিল্পে বড় ধাক্কা বিশ্ব এক নজিরবিহীন সন্ধিক্ষণে, নতুন করে ভাবার সময় এসেছে: কৌশিক বসু বিশ্ব এক নজিরবিহীন সন্ধিক্ষণে, নতুন করে ভাবার সময় এসেছে: কৌশিক বসু ১ অক্টোবর থেকে বাংলা কিউআর পেমেন্ট হবে তাৎক্ষণিক ১ অক্টোবর থেকে বাংলা কিউআর পেমেন্ট হবে তাৎক্ষণিক লন্ডন থেকে ঢাকাগামী বিমানে মাঝ আকাশে যাত্রীদের মারামারি লন্ডন থেকে ঢাকাগামী বিমানে মাঝ আকাশে যাত্রীদের মারামারি অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগে কঠোর বিধিনিষেধ অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগে কঠোর বিধিনিষেধ
সব খবর

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) দীর্ঘদিনের সভাপতি তাভেঙ্গা মুকুলানি। দক্ষিণ আফ্রিকায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলাকালীন বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি বোর্ড আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে প্রথম জিম্বাবুইয়ান হিসেবে আইসিসির এই উচ্চপর্যায়ের পদে আসীন হলেন তিনি। তিনি সিঙ্গাপুরের ক্রিকেট প্রশাসক ইমরান খাজার স্থলাভিষিক্ত হলেন, যিনি ২০০৮ সাল থেকে আইসিসি বোর্ডে দায়িত্ব পালন করছিলেন।

আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিম্বাবুয়ে ক্রিকেটে দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা এবং আফ্রিকার ক্রিকেটীয় পরিবেশ সম্পর্কে গভীর জ্ঞানের কারণে মুকুলানি আইসিসি ও সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে একটি ঐতিহাসিক বিশ্বকাপ আয়োজনে বিশেষ ভূমিকা রাখবেন। আগামী বছর অক্টোবর ও নভেম্বরে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে জিম্বাবুয়ে। আয়োজক হিসেবে যোগ্যতা অর্জন করায় ২০১৫ সালের পর প্রথমবারের মতো জিম্বাবুয়ে পুরুষ ক্রিকেট দল এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে।

নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাভেঙ্গা মুকুলানি বলেন, ক্রিকেট এখন একটি রোমাঞ্চকর যুগে প্রবেশ করছে, যেখানে বিশ্বজুড়ে খেলার প্রসার এবং লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক গেমসে এর অন্তর্ভুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতির দায়িত্ব পালন করা মুকুলানি তিনবার এই পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁর মেয়াদের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ব্যাংক ঋণ পরিশোধ, সরকারের হস্তক্ষেপজনিত আইসিসি নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা এবং নারী ক্রিকেট দলকে ফিউচার ট্যুরস প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা। এছাড়া তিনি আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।