স্বাস্থ্য

জাতীয় ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা

প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক আবুল খায়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক আবুল খায়ের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৯৯ বিচারককে একযোগে বদলি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৯৯ বিচারককে একযোগে বদলি নিম্নস্তরের সিগারেটের দাম আবারও বৃদ্ধি করল এনবিআর নিম্নস্তরের সিগারেটের দাম আবারও বৃদ্ধি করল এনবিআর জামায়াতের ক্ষমা চাওয়া ও দল বিলুপ্তির সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ উন্মোচন জামায়াতের ক্ষমা চাওয়া ও দল বিলুপ্তির সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ উন্মোচন ভাঙ্গুড়ায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ ভাঙ্গুড়ায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ দেশজুড়ে ৯৯ বিচারককে একযোগে বদলি করল সরকার দেশজুড়ে ৯৯ বিচারককে একযোগে বদলি করল সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা অনুচিত: আইনমন্ত্রী ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা অনুচিত: আইনমন্ত্রী পাবনায় ১০ বছরের শিশু কলি হত্যায় গ্রেপ্তার ২ পাবনায় ১০ বছরের শিশু কলি হত্যায় গ্রেপ্তার ২ আইসিসির নতুন ডেপুটি চেয়ারম্যান হলেন জিম্বাবুয়ের তাভেঙ্গা মুকুলানি আইসিসির নতুন ডেপুটি চেয়ারম্যান হলেন জিম্বাবুয়ের তাভেঙ্গা মুকুলানি
সব খবর

দেশের ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার ও সম্প্রসারণের লক্ষ্যে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে হাসপাতালটির শয্যা সংখ্যা ৫শ’ থেকে বাড়িয়ে ৭শ’-তে উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে প্রতিষ্ঠানটিতে নতুন করে আরও ২শ’ শয্যা যুক্ত হতে যাচ্ছে।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে হাসপাতালের শয্যা বৃদ্ধি এবং বর্ধিত শয্যাগুলোতে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করার প্রশাসনিক অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে যে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট সব ধরনের বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের শর্তে এই শয্যা সংখ্যা বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। ক্যানসার রোগীদের চিকিৎসায় দেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্ধিত শয্যাগুলোতে সেবা কার্যক্রম পরিচালনার সময় সংশ্লিষ্ট যাবতীয় সরকারি নিয়মাবলি ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে। অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতেই স্বাস্থ্য সেবা বিভাগ এই প্রশাসনিক অনুমোদন প্রদান করেছে। সূত্র: বাসস।