বিশ্ব

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী নরইস্টার, জরুরি অবস্থা জারি

প্রতিবেদক
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: তদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: তদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা বিএনপি চাঁদাবাজ দল, এমন ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাঁদাবাজ দল, এমন ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার নেপথ্যে শাসক দলের লোকজন: মিয়া গোলাম পরওয়ার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার নেপথ্যে শাসক দলের লোকজন: মিয়া গোলাম পরওয়ার উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ উৎসবে হাজারো মানুষের ঢল উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ উৎসবে হাজারো মানুষের ঢল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর ভারতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকটে শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম ভারতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকটে শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম নিয়োগপত্র না পেয়ে ক্ষুব্ধ প্রাথমিকের আড়াই হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী নিয়োগপত্র না পেয়ে ক্ষুব্ধ প্রাথমিকের আড়াই হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর ঘাটতি থাকবে না: জ্বালানি মন্ত্রী দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর ঘাটতি থাকবে না: জ্বালানি মন্ত্রী প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার
সব খবর

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলজুড়ে আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ‘নরইস্টার’। এই ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক জলোচ্ছ্বাস, ভারী বৃষ্টিপাত ও শক্তিশালী বাতাসের কবলে পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ঝড়ের কারণে বিমান ও সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিউ জার্সি ও নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে বিপজ্জনক উপকূলীয় প্লাবন ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে শনিবারের পূর্ণিমার কারণে উপকূলীয় এলাকাগুলোতে প্লাবনের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নিউ জার্সির সার্ফ সিটি ও মানাসকোয়ানের মতো নিচু এলাকায় ইতোমধ্যে রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। নিউ জার্সির গভর্নর মিকি শেরিল বাসিন্দাদের ঝড়ের ভয়াবহতাকে গুরুত্বের সঙ্গে নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

নিউ ইয়র্ক শহরে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ মাইল বা প্রায় ৮৬ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলার আশঙ্কা তৈরি করেছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জনসাধারণকে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার এবং বন্যার পানির মধ্য দিয়ে চলাচল না করার পরামর্শ দিয়েছেন। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা পাওয়ারআউটেজের তথ্যমতে, উত্তর-পূর্বাঞ্চলসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় প্রায় এক লাখের বেশি গ্রাহক বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) যাত্রীদের ফ্লাইটের অবস্থা যাচাই করে বের হওয়ার পরামর্শ দিয়েছে। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। বোস্টনে এড শিরানের কনসার্ট নিরাপত্তার খাতিরে বাতিল করেছে জিলেট স্টেডিয়াম কর্তৃপক্ষ। এছাড়া নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে আয়োজিত ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বোস্টন রেড সক্স ও শিকাগো কাবসের মধ্যকার বেসবল ম্যাচটি রোববার ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়েছে এবং রেড বুল নিউ ইয়র্ক বনাম সেন্ট লুইস সিটি এসসির ফুটবল ম্যাচটিও বাতিল করা হয়েছে।