অর্থনীতি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

প্রতিবেদক
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: তদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: তদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা বিএনপি চাঁদাবাজ দল, এমন ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাঁদাবাজ দল, এমন ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার নেপথ্যে শাসক দলের লোকজন: মিয়া গোলাম পরওয়ার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার নেপথ্যে শাসক দলের লোকজন: মিয়া গোলাম পরওয়ার উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ উৎসবে হাজারো মানুষের ঢল উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ উৎসবে হাজারো মানুষের ঢল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর ভারতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকটে শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম ভারতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকটে শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম নিয়োগপত্র না পেয়ে ক্ষুব্ধ প্রাথমিকের আড়াই হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী নিয়োগপত্র না পেয়ে ক্ষুব্ধ প্রাথমিকের আড়াই হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর ঘাটতি থাকবে না: জ্বালানি মন্ত্রী দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর ঘাটতি থাকবে না: জ্বালানি মন্ত্রী প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার
সব খবর

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯২ পয়েন্টে অবস্থান করছিল। একই সময়ে ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৭ পয়েন্টে দাঁড়ায়। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়েছিল, তবে সকাল ১০টা ১০ মিনিটে আগের অবস্থান থেকে সূচক ৪ পয়েন্ট কমে যায়। এরপর সূচক ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে থাকে এবং লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৯ পয়েন্টে পৌঁছায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে মোট ১৩৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৪টির শেয়ারদর বেড়েছে, ৯৫টির কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত ছিল।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর তালিকায় ছিল ওরিয়ন ফার্মা, আইপিডিসি, এনভয় টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সোনালী আঁশ ও মালেক স্পিনিং।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরুর আধা ঘণ্টায় মিশ্র চিত্র দেখা গেছে। সকাল সাড়ে ১০টায় সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৯৪ পয়েন্টে অবস্থান করছিল। তবে পরবর্তীতে সূচকটি ঊর্ধ্বমুখী হতে দেখা যায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এই সময়ে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৭টির কমেছে এবং ৪টির দর অপরিবর্তিত ছিল।