অর্থনীতি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর কাজ চলছে

প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত আত্মহত্যার চেষ্টার মামলায় জামিন পেলেন না প্রিন্স মামুন আত্মহত্যার চেষ্টার মামলায় জামিন পেলেন না প্রিন্স মামুন জিয়াউল আহসানের নির্দেশে বিডিআরের নজরুলসহ হত্যার চাঞ্চল্যকর সাক্ষ্য জিয়াউল আহসানের নির্দেশে বিডিআরের নজরুলসহ হত্যার চাঞ্চল্যকর সাক্ষ্য উচ্চ আদালতে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ উচ্চ আদালতে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম ঢাবিতে সাদেকা হালিমসহ ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি ঢাবিতে সাদেকা হালিমসহ ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি আর কোনো কথা বলব না, নীরব থাকার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর আর কোনো কথা বলব না, নীরব থাকার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান বাড়াতে উদ্যোগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান বাড়াতে উদ্যোগ সুপ্রিম কোর্টে ২৬৫ নতুন আইন কর্মকর্তা নিয়োগ সুপ্রিম কোর্টে ২৬৫ নতুন আইন কর্মকর্তা নিয়োগ বন্ধ সরকারি কারখানা সচলে ২০২৬ সাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী বন্ধ সরকারি কারখানা সচলে ২০২৬ সাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী
সব খবর

সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণা ও নতুন বেতনকাঠামো বাস্তবায়নের কাজ বর্তমানে চলমান রয়েছে। কাজ শেষ হলে তা শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান যে, এ নিয়ে কাজ চলছে এবং প্রজ্ঞাপন জারি হতে খুব বেশি সময় লাগবে না।

নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ প্রদানের লক্ষ্যে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক অন্তর্ভুক্ত রয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, কমিটি তাদের সুপারিশ প্রায় চূড়ান্ত করে ফেলেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন বেতনকাঠামোর কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন অর্থমন্ত্রী। তিনি জানান, আইএমএফের ঋণের সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। উল্লেখ্য, ১২-১৬ জুলাই আইএমএফের একটি প্রতিনিধি দল ঢাকা সফরকালে রাজস্ব আহরণে জোর দেওয়ার পাশাপাশি সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের অর্থ সংস্থানের উৎস সম্পর্কে জানতে চেয়েছিল। সরকারি সূত্রগুলো বলছে, আইএমএফ সরাসরি এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি, তবে তারা অর্থের সংস্থান ও রাজস্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে।

এর আগে, ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দাখিল করে। জাকির আহমেদ খান কমিশন ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন ও ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়।

কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য বছরে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হয়। নতুন কাঠামো বাস্তবায়ন করলে অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। নাসিমুল গনি নেতৃত্বাধীন কমিটি প্রথমে তিন অর্থবছরে এবং পরে দুই অর্থবছরে এটি বাস্তবায়নের খসড়া তৈরি করেছে, যেখানে চলতি অর্থবছরে মূল বেতন ও পরের অর্থবছরে ভাতা দেওয়ার পক্ষে মত দেওয়া হয়েছে।

গত ১১ জুন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন খাতে বরাদ্দ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা রাখা হয়েছে, যা সংশোধিত বাজেটের তুলনায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি। অর্থ বিভাগের কর্মকর্তাদের মতে, এই অতিরিক্ত বরাদ্দের অন্তত ৪৪ হাজার কোটি টাকা সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক ও পেনশনভোগীদের জন্য রাখা হয়েছে।

পাশাপাশি ফ্যামিলি কার্ড চালু এবং সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের অর্থ সংস্থানের উৎস সম্পর্কে জানতে চায়।সাত কিস্তিতে পাওয়ার জন্য আইএমএফের সঙ্গে বাংলাদেশের ৫৫০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি ছিল ২০২৩ সালের ৩০ জানুয়ারি থেকে।

তবে সংস্থাটির সঙ্গে ৪০০ কোটি ডলারের বেশি নতুন ঋণ কর্মসূচির আলোচনা চলছে।