রাজনীতি

শিক্ষাপ্রতিষ্ঠানকে ফের সন্ত্রাসের অভয়ারণ্য করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

প্রতিবেদক
বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর
সব খবর

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নতুন করে সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা এই সভার আয়োজন করেছিল।

নাহিদ ইসলাম বলেন, ক্যাম্পাসে আবারও হল দখলের পাঁয়তারা শুরু হয়েছে এবং নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা চালানো হয়েছে। এছাড়া ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন। হবিগঞ্জে আলিফ নামে এক শিক্ষার্থীর চোখ উপড়ে ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষার্থীদের সাথে কোনো ঝামেলায় না জড়িয়ে তাদের নির্বিঘ্নে পড়াশোনার সুযোগ করে দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক ধারা বজায় রাখুন। কর্মসংস্থানের ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, বর্তমান সরকার মনে করছে তারা ক্ষমতায় আছে এবং সবকিছু দখল করবে, কিন্তু শেখ হাসিনাও এমনটি ভেবেছিলেন, যার পরিণতি সবার জানা।

জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল এই গণঅভ্যুত্থানের ট্রাম্প কার্ড। দমন-পীড়নের মুখেও তারা যেভাবে রাজপথে নেমেছিল, তা স্বৈরাচারী সরকার কল্পনাও করতে পারেনি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি বা ডকুমেন্টেশন নিশ্চিত করতে সরকার এখনো কোনো উদ্যোগ নেয়নি।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।