বিশ্ব

পশ্চিমা বিশ্বে আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, বাংলাদেশে দেখা যাবে না

প্রতিবেদক
আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক কার্যক্রম রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক কার্যক্রম
সব খবর

পশ্চিম ইউরোপের আকাশে আজ বুধবার বছরের সবচেয়ে আলোচিত মহাজাগতিক দৃশ্য পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো অঞ্চলটির কোটি কোটি মানুষ এই বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন। চাঁদের প্রচ্ছায়া উত্তর সাইবেরিয়া, আর্কটিক মহাসাগর এবং পূর্ব গ্রিনল্যান্ড পেরিয়ে পশ্চিম আইসল্যান্ড ও উত্তর স্পেনের ওপর দিয়ে অতিক্রম করবে। এরপর উত্তর-পূর্ব পর্তুগালের একটি ছোট অংশ ছুঁয়ে স্পেনের ভূমধ্যসাগরীয় উপকূল ও বালেয়ারিক দ্বীপপুঞ্জে সূর্যাস্তের মধ্য দিয়ে এই মহাজাগতিক ঘটনাটি শেষ হবে।

সূর্যগ্রহণের সময় চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে, তখন চাঁদের ছায়ার কেন্দ্রভাগের ঘন অন্ধকার অংশটিই হলো প্রচ্ছায়া। পৃথিবীর যে অঞ্চলের ওপর দিয়ে এই প্রচ্ছায়া যায়, সেখানকার মানুষই কেবল পূর্ণগ্রাস গ্রহণ দেখতে পান। আইসল্যান্ডের পশ্চিমে উত্তর আটলান্টিক মহাসাগরের ওপর এবার সূর্যগ্রহণের স্থায়িত্ব সবচেয়ে বেশি থাকবে। স্থানীয় সময় বিকেল ৫টা ৪৮ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৫টা ৪৮) আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক থেকে এই পূর্ণগ্রাস গ্রহণ স্পষ্টভাবে দৃশ্যমান হবে। অন্যদিকে, স্পেনের উত্তরের শহর ‘আ করুনিয়া’ ও ‘বিলবাও’সহ কিছু এলাকায় সূর্যাস্তের ঠিক আগমুহূর্তে পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে। উত্তর-পশ্চিম স্পেনে স্থানীয় সময় রাত আনুমানিক ৮টা ২৮ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৮টা ২৮) এই দৃশ্য তৈরি হওয়ার কথা রয়েছে। তবে মাদ্রিদ ও বার্সেলোনাসহ ইউরোপের বাকি বেশির ভাগ অঞ্চলের বাসিন্দারা কেবল আংশিক সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন।

পূর্ণগ্রাস ও বলয়গ্রাস সূর্যগ্রহণের পার্থক্য মূলত পৃথিবী থেকে চাঁদের দূরত্বের ওপর নির্ভর করে। চাঁদ যখন পৃথিবীর খুব কাছে থাকে, তখন আকাশেও তা বড় দেখায় এবং সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে, যাকে পূর্ণগ্রাস বলা হয়। তখন দিনের আলো অন্ধকারে রূপ নেয়, তাপমাত্রা কমে যায় এবং আকাশে উজ্জ্বল তারা দেখা যায়। পূর্ণগ্রাসের এই কয়েক মিনিট সময়ে খালি চোখেই সূর্যের বাইরের বায়ুমণ্ডল বা ‘করোনা’ দেখার সুযোগ পান পর্যবেক্ষকেরা। তবে চোখের সুরক্ষার জন্য বিশেষ সোলার গ্লাস পরা বাধ্যতামূলক, কারণ সরাসরি সূর্যের দিকে তাকানো ক্ষতিকর।

পূর্ণগ্রাসের সংকীর্ণ পথের বাইরে উত্তর গোলার্ধের বিশাল এলাকা জুড়ে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স ও ইতালিসহ ইউরোপের বেশির ভাগ দেশের মানুষ সূর্যাস্তের আগে এই দৃশ্য উপভোগ করবেন। এছাড়া উত্তর-পশ্চিম আফ্রিকাতেও গভীর আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। উত্তর আমেরিকার ক্ষেত্রে কানাডার উত্তর ও পূর্ব অংশ, আলাস্কা এবং যুক্তরাষ্ট্রের উত্তরের অঙ্গরাজ্যগুলো থেকে আংশিক গ্রহণ দৃশ্যমান হবে।

ভবিষ্যৎ সূর্যগ্রহণের তথ্য অনুযায়ী, ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে, ২০৩০ সালে দক্ষিণ আফ্রিকায় এবং ২০৩৫ সালে জাপানে পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। যুক্তরাজ্যে পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে ২০৯০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফ্রান্সে ২০৮১ সালে এবং জার্মানিতে পরবর্তী শতাব্দী আসার আগে এমন ঘটনা ঘটার সম্ভাবনা নেই। উত্তর আমেরিকায় ২০৪৪ সালে আবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ফিরে আসবে। ঠিক পরের বছর অর্থাৎ ২০২৭ সালের ২ আগস্ট সেখানে আবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

এদিকে, এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সময় রাত ৯টা ৪ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়ে রাত ১১টা ১৬ মিনিটে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। যেহেতু ওই সময় ভারতজুড়ে সূর্য দিগন্তরেখার নিচে অবস্থান করবে, তাই দেশটির আকাশ থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে না। একইভাবে, বাংলাদেশের কোথাও এই মহাজাগতিক দৃশ্য দেখা সম্ভব নয়। তবে আগ্রহীরা নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ-এর সরাসরি অনলাইন সম্প্রচারের মাধ্যমে এটি দেখতে পারবেন।

পরের বছরই ২০৪৫ সালে কানাডা ও যুক্তরাষ্ট্রের এক উপকূল থেকে অন্য উপকূল পর্যন্ত পুরো দেশে আরেকটি সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।

এ গ্রহণে আকাশ কিছুটা মলিন বা ধূসর হয়ে উঠলেও পুরোপুরি অন্ধকার হয় না।২০২৬ সালের এ মহাজাগতিক ঘটনাটি স্পেনের আকাশে পরপর তিনটি সূর্যগ্রহণের প্রথম ধাপ।