অপরাধ

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা ফখরুল শেখ নিহত

প্রতিবেদক
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চবি খালেদ জিয়া হলে ৫ শতাধিক ছাত্রীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা চবি খালেদ জিয়া হলে ৫ শতাধিক ছাত্রীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা জাতিসংঘে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জোরারগঞ্জ–আবুরহাট সড়কের কাজ শেষ হচ্ছে না, দুর্ভোগ চরমে জোরারগঞ্জ–আবুরহাট সড়কের কাজ শেষ হচ্ছে না, দুর্ভোগ চরমে মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ট্রাম্পের ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেল আরও ৩ হাজার ৭৯ শিক্ষার্থী এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেল আরও ৩ হাজার ৭৯ শিক্ষার্থী এসএসসির পুনঃনিরীক্ষণে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেলেন ৩০৭৯ শিক্ষার্থী এসএসসির পুনঃনিরীক্ষণে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেলেন ৩০৭৯ শিক্ষার্থী কুয়েতে উপহারের মাছ অবিক্রিত, টিসিবির পুনরায় নিলাম আহ্বান কুয়েতে উপহারের মাছ অবিক্রিত, টিসিবির পুনরায় নিলাম আহ্বান
সব খবর

খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুরে ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে রূপসা ব্রিকস নামক ইটভাটায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফখরুল রূপসা উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে এবং উপজেলা যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফখরুলের ভাই ফরহাদ ও শরিফুল রূপসা ব্রিকস ইটভাটা পরিচালনা করেন। ফখরুল নিয়মিতভাবে ইটভাটা ও মাছের ঘের দেখাশোনা করতেন। গত মঙ্গলবার বিকেলে ভাটার নাইট গার্ড তৈয়বের সঙ্গে ফখরুলের বাগবিতণ্ডা হয়েছিল, যার জেরে ওই রাতে তৈয়ব ডিউটিতে অনুপস্থিত ছিলেন।

রাত ১২টা ১১ মিনিটে ফখরুলের এক বন্ধু ফরহাদকে ফোন করে জানান যে তার ভাইকে কেউ মারধর করছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ফরহাদ দেখেন অফিসের পাশে ফখরুল নিথর হয়ে পড়ে আছেন। এর আগে ফখরুল তার মেয়েকে ওষুধ কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল রিপোর্টে দেখা যায়, ফখরুলের ঘাড়ে একটি এবং ডান চোয়ালের নিচ দিয়ে মাথায় আরেকটি গুলি বিদ্ধ হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানিয়েছেন, ঘটনার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। স্থানীয়রা জানান, নিহত ফখরুল রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পরিবার এখনো হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ বা জড়িতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।