স্বাস্থ্য

হাসিনা সরকারের আমলে চিকিৎসা খাতে চরম লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা বিদ্যুৎ সংকটে ফার্নেস অয়েলের ওপর নির্ভরশীলতায় বাড়ছে আর্থিক ঝুঁকি বিদ্যুৎ সংকটে ফার্নেস অয়েলের ওপর নির্ভরশীলতায় বাড়ছে আর্থিক ঝুঁকি শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে জেলে যেতে হবে: শামা ওবায়েদ শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে জেলে যেতে হবে: শামা ওবায়েদ গাজীপুরে নিখোঁজ দুই শিশুর মরদেহ জলাশয় থেকে উদ্ধার গাজীপুরে নিখোঁজ দুই শিশুর মরদেহ জলাশয় থেকে উদ্ধার মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান রাশিয়ার মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান রাশিয়ার জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান ইরানের হুমকি, দক্ষিণ কোরিয়ার দ্বিধা: হরমুজ প্রণালীতে সামরিক সহায়তা প্রশ্নে জটিলতা ইরানের হুমকি, দক্ষিণ কোরিয়ার দ্বিধা: হরমুজ প্রণালীতে সামরিক সহায়তা প্রশ্নে জটিলতা নারীদের এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ নারীদের এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ
সব খবর

বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার সকালে ঝটিকা সফরে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালগুলোর বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে স্বাস্থ্যসেবা ও খাবারের মান নিয়ে সরাসরি কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া অবহেলিত স্বাস্থ্যখাতের শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৯ তলা বিশিষ্ট আধুনিক ভবনে রূপান্তর করা হবে। এছাড়া তিন ধাপে দেশের সব ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

হাসপাতালের ওষুধ ক্রয়ে দুর্নীতির প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ওষুধ, অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন ও অ্যান্টিভেনমসহ জরুরি ইনজেকশন হাসপাতালের বাইরে বিক্রি করা হতো। রোগীদের ওষুধ না দিয়ে তাদের সঙ্গে চিকিৎসকদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগও নিয়মিত আসছিল। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন হাসপাতাল থেকে এ ধরনের নানা অভিযোগের নোট পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক জায়গায় চিকিৎসকরা নিয়মিত হাসপাতালেও আসতেন না।

তিনি আরও বলেন, কেবল স্বাস্থ্যখাত নয়, বরং পুরো স্বাস্থ্যসেবা পদ্ধতির খোলনলচে পরিবর্তন আনা হচ্ছে। চিকিৎসক সংকট, ওষুধ সংকট দূর করা এবং রোগীদের সেবা সহজীকরণের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সরকারি স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে এবং একটি নতুন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে আমরা কোনো ছাড় দেবো না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।