রাজনীতি

জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত

প্রতিবেদক
সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ
সব খবর

চট্টগ্রামের উদ্দেশে আয়োজিত লংমার্চের উদ্বোধনী সমাবেশে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যে, জনগণের অধিকার আদায়ে কোনো বাধাকেই তারা পরোয়া করবেন না। শনিবার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় জোটের এই লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, গন্তব্যের পথে বাধা আসলেও তারা লড়াই করতেই নেমেছেন এবং জনগণের অধিকারের জন্য শেষ পর্যন্ত পৌঁছাবেন।

ডা. শফিকুর রহমান বলেন, এই কর্মসূচি কোনো নির্দিষ্ট দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে। জনগণের অধিকার নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। দেশের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কারণে জনগণ অতিষ্ঠ। এছাড়া গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটের পাশাপাশি অস্বাভাবিক ও ভূতুড়ে বিলের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে তরুণ সিফাতের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে জামায়াত আমীর বলেন, ওই তরুণ যে বিষয়ে প্রতিবাদ করেছে, সেই বিষয়ে দেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে গর্জে উঠবে। সিফাতকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালোয় ভালোয় তাকে ছেড়ে দেওয়া না হলে পরিণতি ভালো হবে না। তিনি ইতিহাসের উদাহরণ টেনে বলেন, অতীতে নূর হোসেন, ইয়াসমিন বা ডাক্তার মিলনের মতো ব্যক্তিদের ঘটনা গদি উলটপালট করে দিয়েছিল; পচা শামুকে পা কাটার ভয় সবসময়ই থাকে।

জনগণের দাবি আদায়ের অঙ্গীকার থেকেই এই কর্মসূচি শুরু হয়েছে জানিয়ে শফিকুর রহমান উল্লেখ করেন যে, এটি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে লংমার্চ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। এই লংমার্চের পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে।