রাজনীতি

বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার

প্রতিবেদক
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক
সব খবর

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সেন্ট লুসিয়ায় অবস্থান করছেন না, বরং তিনি সংযুক্ত আরব আমিরাতেই রয়েছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের উত্থাপিত এক প্রস্তাবের ওপর আলোচনার সময় তিনি এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে প্রতিমন্ত্রী জানান, বেনজীরের ওপর নজরদারি রাখতে আমিরাত সরকারকে অনুরোধ করা হয়েছে এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এই ‘খুনি’কে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

মীর আহমদ বিন কাসেম তার প্রস্তাবে বেনজীর আহমেদ সেন্ট লুসিয়ায় পালিয়ে গেছেন বলে উল্লেখ করেছিলেন। এর জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংসদ সদস্যের তথ্যে কিছুটা ঘাটতি রয়েছে। দূতাবাসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বেনজীর আহমেদের সেন্ট লুসিয়া যাওয়ার বিষয়ে তারা অবগত নন, যার অর্থ তিনি আমিরাতেই অবস্থান করছেন। প্রতিমন্ত্রী আরও জানান, আমাদের দূতাবাস আমিরাত সরকারকে সতর্ক করেছে এবং সংস্থাগুলোকে তার ওপর নজর রাখার অনুরোধ জানিয়েছে।

বন্দি বিনিময় চুক্তির বিষয়ে হুমায়ুন কবির বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের কোনো সক্রিয় দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি নেই। তবে প্রতিটি ঘটনার ক্ষেত্রে বিশেষ বিবেচনার সুযোগ থাকে। সরকার স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সহায়তায় কূটনৈতিক চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। তিনি বেনজীর আহমেদকে ‘খুনি’ ও ‘জাতির দুশমন’ হিসেবে অভিহিত করে বলেন, গত ১৫ বছর ধরে তিনি কেবল বিরোধী দলের নেতাকর্মীদেরই নয়, সাধারণ মানুষকেও নিপীড়ন করেছেন এবং মিথ্যা মামলায় জড়িয়েছেন। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের প্রতি সহানুভূতি প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, অতীতে তিনি যে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছেন তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা জানতে পেরেছি যে কর্নেল জিয়া ইলিয়াস আলীকে গুম করার সঙ্গে জড়িত ছিলেন এবং শুনছি তাকে হত্যা করা হয়েছে। সরকার এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা দেশ লুটে ও মানুষ হত্যা করে পালিয়েছে, তাদের সবাইকে ধরে এনে বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে দলমত নির্বিশেষে সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের (ঢাকা-১৪) সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।