বিনোদন

আবদুল গফুর হালীর মরণোত্তর জাতীয় পুরস্কারের দাবি

প্রতিবেদক
আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক কার্যক্রম রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক কার্যক্রম
সব খবর

চট্টগ্রামের কিংবদন্তি শিল্পী আবদুল গফুর হালীর মরনোত্তর জাতীয় পুরস্কার প্রদানের দাবি জানিয়েছে আবদুল গফুর হালী রিসার্চ সেন্টার। কালজয়ী এই শিল্পীর ৯৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এই দাবি জানান। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির হল রুমে আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারে জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শিল্পীর লেখা গান পরিবেশন করা হয়।

আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের ভাইস চেয়ারম্যান ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক এবং ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের ফেলো ড. সেলিম জাহাঙ্গীর এবং কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী।

গফুর হালী সম্পর্কে আলোচনা করতে গিয়ে ড. সেলিম জাহাঙ্গীর বলেন, গফুর হালী শুধু চট্টগ্রামকেই আলোকিত করেননি, তার সৃষ্টি কর্ম চট্টগ্রামের মাটি মারিয়ে আন্তর্জাতিক পর্যায়েও কৃতিত্বের ছাপ রেখেছেন। তিনি ছিলেন চট্টগ্রামের লোকসংগীতের একজন গবেষক ও সাধক। তার সৃষ্টি ও সাধনা চাটগাঁইয়া সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।

কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী বলেন, আবদুল গফুর হালীর বঞ্চনার পেছনে যারা দায়ী তারা হলেন চট্টগ্রামের সাংস্কৃতিক জগতের তথাকথিত এলিট সমাজ। এই তথাকথিত এলিট সমাজের কাছে শিল্পী ও সাধক হিসেবে স্থান না পাওয়ায় তিনি অবহেলিত রয়ে গেছেন। তিনি আরও বলেন, এই চট্টগ্রামে জাত-পাতের একটা বিষয় আছে, এই জাত-পাতের কারণে মাটি থেকে উঠে আসা শিল্পীকে মূল ধারায় গ্রহণ করতে চাই না।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, আবদুল গফুর হালী চট্টগ্রামের আঞ্চলিক ও মাইজভাণ্ডারী গানের নবযুগের সৃষ্টি করেছেন যা খুব কম শিল্পীর পক্ষেই সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, কিংবদন্তি শিল্পীকে মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের মতো আগলে রেখেছিল পিএইচপি ফ্যামেলি। তার আবাসন, চিকিৎসা এবং খাওয়া-দাওয়ার দায়িত্ব নিয়েছিলো এই শিল্পগ্রুপ। এই অবদান চট্টগ্রামের মানুষ আজীবন স্মরণ করবে। তিনি বলেন, আবদুল গফুর হালী ছিলেন মাটির মানুষ। তিনি সুর সাধনায় চিরদিন নিজেকে নিবেদিত রেখেছেন। তাঁর মতো কালজয়ী শিল্পীর যথাযথ মূল্যায়ন ও সংরক্ষণ প্রয়োজন।

আবদুল গফুর হালীর জীবন, কর্ম ও সংগীতসাধনাসহ চট্টগ্রামের আঞ্চলিক শিল্পীদের কর্মমত সৃষ্টি নিয়ে আলোচনা করেন আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের সেক্রেটারি ও সাংবাদিক নাসির উদ্দিন হায়দার। তিনি বলেন, আবদুল গফুর হালীর সৃষ্টি ও সাধনা চাটগাঁইয়া সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তার মতো কালজয়ী শিল্পীকে যথাযথ মূল্যায়ন ও সংরক্ষণ দাবি জানান তিনি।

আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের ভাইস চেয়ারম্যান ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, গফুর হালীকে নিয়ে অনেকদিন ধরে কাজ করছি আমরা। তার সবগুলো গান, ইতোমধ্যে স্বরলিপিসহ লিপিবদ্ধ করা হয়েছে এবং কপি রাইটও করা হয়েছে। তার লেখা নাটকগুলোও সংরক্ষণ করেছি আমরা। তার মধ্যে একটি নাটক আমরা নির্মাণ করেছি, যা মালয়েশিয়া এবং কোরিয়াসহ বেশ কয়েকটি দেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেওয়ার প্রক্রিয়া চলমান।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চট্টগ্রামের আঞ্চলিক ও মাইজভাণ্ডারী গানের শিল্পী কল্যাণী ঘোষ, খ্যাতিমান সংগীতজ্ঞ আবদুল মান্নান কাওয়াল, গীতা আচার্য, জিয়াউদ্দিন বাদশা, আলাউদ্দিন কাওয়াল, নয়ন শীল ও জাবেদ হালী। তাদের পরিবেশনায় আবদুল গফুর হালীর সৃষ্ট গানসহ চট্টগ্রামের ঐতিহ্যবাহী আঞ্চলিক ও মাইজভাণ্ডারী সংগীত পরিবেশিত হয়।