অর্থনীতি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন

প্রতিবেদক
এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা
সব খবর

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো ও নামানোর ক্ষেত্রে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই এক অর্থবছরে মোট কনটেইনার পরিবহনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লাখ ৩১ হাজারে। বুধবার বন্দর কর্তৃপক্ষের দেওয়া এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বন্দরের চারটি টার্মিনাল, পানগাঁও নৌ টার্মিনাল এবং কমলাপুর কনটেইনার ডিপোর হিসাব মিলিয়ে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। এই হিসাবে আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনারের পাশাপাশি খালি কনটেইনারের সংখ্যাও অন্তর্ভুক্ত রয়েছে।

কনটেইনারের পাশাপাশি বাল্ক, ব্রেক বাল্ক ও ট্যাংকারের মাধ্যমে পণ্য পরিবহনের ক্ষেত্রেও ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত অর্থবছরে বন্দর দিয়ে মোট ১৩ কোটি ৮০ লাখ টন পণ্য পরিবহন হয়েছে, যা ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ৫ দশমিক ৫২ শতাংশ বেশি। এছাড়া আলোচ্য সময়ে বন্দর দিয়ে ৪ হাজার ৩৩৬টি জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কাজ সম্পন্ন হয়েছে, যা আগের বছরের চেয়ে ৬ দশমিক ৩৫ শতাংশ বেশি।

বন্দরে কনটেইনার ও পণ্য পরিবহনের এই প্রবৃদ্ধি প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বুধবার দুপুরে নবনির্মিত ওয়ান-স্টপ সার্ভিস ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বন্দরের দক্ষতার প্রতিটি সূচকে অতীতে সব রেকর্ড ভঙ্গ করা সম্ভব হয়েছে। এটি একটি যুগান্তকারী অর্জন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি অর্জিত হয়েছে।

কনটেইনার ও পণ্য পরিবহনের পাশাপাশি বন্দরের রাজস্ব আয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং একই সময়ে রাজস্ব ব্যয় হ্রাস পেয়েছে। সদ্য বিদায়ী অর্থবছরে বন্দর ৬ হাজার ৬২৯ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যেখানে তার আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ৫ হাজার ৩৬৬ কোটি টাকা। অন্যদিকে, গত অর্থবছরে বন্দরের রাজস্ব ব্যয় কমে ২ হাজার ২৭৩ কোটি টাকায় নেমে এসেছে, যা আগের অর্থবছরে ছিল ২ হাজার ৩৮৮ কোটি টাকা।

উল্লেখ্য, দেশের সমুদ্রপথে কনটেইনার পরিবহনের প্রায় ৯৯ শতাংশই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, বাকি ১ শতাংশ মোংলা বন্দর দিয়ে পরিবহন করা হয়।