অপরাধ

কলমাকান্দায় বৃক্ষ নিধনের ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ ডেপুটি স্পিকারের

প্রতিবেদক
জয়পুরহাটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে মাদকসহ আটক ৪ জয়পুরহাটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে মাদকসহ আটক ৪ সৌদিতে হুতি হামলায় দুই বাংলাদেশি আহত, সরকারের তীব্র নিন্দা সৌদিতে হুতি হামলায় দুই বাংলাদেশি আহত, সরকারের তীব্র নিন্দা কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে আগুন, আতঙ্কিত পর্যটকদের সৈকতে আশ্রয় কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে আগুন, আতঙ্কিত পর্যটকদের সৈকতে আশ্রয় বৈশ্বিক ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়াল, শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম বৈশ্বিক ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়াল, শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম নওগাঁয় শেখ হাসিনার ফেরার তারিখ মাইকিং, গ্রেপ্তার ২ নওগাঁয় শেখ হাসিনার ফেরার তারিখ মাইকিং, গ্রেপ্তার ২ গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআই নিহত গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআই নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন দুর্গাপূজায় প্রশংসা পেলেও তারেক রহমানের সামনে তিন কঠিন চ্যালেঞ্জ দুর্গাপূজায় প্রশংসা পেলেও তারেক রহমানের সামনে তিন কঠিন চ্যালেঞ্জ
সব খবর

নেত্রকোনা জেলার কলমাকান্দায় রাস্তার পাশে রোপণ করা চারা গাছ উপড়ে ফেলার ঘটনাকে ‘বৃক্ষ হত্যা’ হিসেবে অভিহিত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার বাবনি এলাকায় ক্ষতিগ্রস্ত চারা গাছ পরিদর্শন শেষে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন।

পরিদর্শনকালে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গাছ কেবল গাছ নয়, এটি একটি জীবন। যারা এই চারাগুলো উপড়ে ফেলেছে, আমি বলবো তারা গাছ হত্যা করেছে। তিনি আরও বলেন, প্রশাসনের দায়িত্ব ছিল এই ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করা, কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও তারা কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি। তাই আমি নির্দেশ দিচ্ছি, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে গাছ হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, অশুভ শক্তির এই কর্মকাণ্ডে বৃক্ষরোপণ কর্মসূচি কোনোভাবেই থামানো যাবে না। তিনি ঘোষণা করেন যে, ক্ষতিগ্রস্ত একই স্থানে নতুন করে আরও ১ হাজার ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি প্রতিটি চারা যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, গাছ শুধু সরকারের সম্পদ নয়, এগুলো আমাদের সবার সম্পদ। একটি গাছ রক্ষা করা মানে একটি জীবন রক্ষা করা। তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের গাছ সুরক্ষায় পাহাদার হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, তোমরা একটি গাছ হত্যা করলে আরও ১০টি গাছ জন্ম নেবে। যারা এই অপকর্ম করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত করেন।