বিশ্ব

মধ্যপ্রাচ্যে আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হচ্ছে রণতরী জর্জ ওয়াশিংটন

প্রতিবেদক
সিটি নির্বাচন নিয়ে প্রার্থী বাছাইয়ে নতুন কৌশল বিএনপির সিটি নির্বাচন নিয়ে প্রার্থী বাছাইয়ে নতুন কৌশল বিএনপির আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ
সব খবর

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক কার্যক্রমের প্রেক্ষাপটে দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের বিকল্প হিসেবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ইউএসএস জর্জ ওয়াশিংটন। বার্তাসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকা নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এবং রসদ সরবরাহে ঘাটতির খবর সামনে আসার পর এই রণতরী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ইউএসএস জর্জ ওয়াশিংটন গত সপ্তাহে ভিয়েতনামের দা নাং বন্দর ত্যাগ করেছে। একটি ক্রুজার ও একটি ডেস্ট্রয়ারসহ রণতরীটি বর্তমানে মালাক্কা প্রণালিতে অবস্থান করছে এবং ভারত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, এই রণতরী মধ্যপ্রাচ্যে থাকা দুটি মার্কিন বিমানবাহী রণতরীর একটি হিসেবে আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হবে। ফলে অনির্দিষ্টকালের জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি থাকবে না।

গত ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে জানুয়ারিতে মধ্যপ্রাচ্যে পৌঁছায় আব্রাহাম লিংকন। ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে রণতরীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং টানা ২৬০ দিনের বেশি সমুদ্রে অবস্থান করে, যা মার্কিন নৌবাহিনীর ইতিহাসে একটি রেকর্ড। তবে এই দীর্ঘ মোতায়েন নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় নাবিকদের খাদ্য, স্বাস্থ্যসামগ্রী ও ডাক পৌঁছাতে সমস্যা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, সরবরাহের ক্ষেত্রে খাবারকে অগ্রাধিকার দেওয়া হলেও বর্তমানে জাহাজে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকর খাবারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথালসহ অন্যান্য আইনপ্রণেতারা এই পরিস্থিতির বিস্তারিত তদন্ত চেয়েছেন। অ্যারিজোনার সিনেটর রুবেন গ্যালেগো নাবিকদের পরিস্থিতিকে বিপজ্জনক বলে অভিহিত করেছেন। তবে পেন্টাগন এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, লিংকনের পরিস্থিতি নিয়ে প্রতিবেদনগুলো ভুলভাবে উপস্থাপিত হয়েছে এবং দ্রুত নাবিকদের দেশে ফেরানোর চেষ্টা চলছে।

মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিষয়ে নৌবাহিনী দাবি করেছে, আত্মহত্যার চেষ্টা বা প্রবণতা বাড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে আগস্টের শুরুতে এক নাবিক সমুদ্রে পড়ে যাওয়ার একটি ঘটনা ঘটেছে, যার চিকিৎসা দ্রুত সম্পন্ন করা হয়েছে। এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এই দীর্ঘ সময়ে ১০ হাজারের বেশি বিমান উড্ডয়ন পরিচালনা করেছে এবং প্রায় ১৫ লাখ পাউন্ড গোলাবারুদ ব্যবহার করেছে। এর আগে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড প্রায় ১১ মাসের দীর্ঘ মোতায়েন শেষে দেশে ফিরেছিল। বিশ্লেষকদের মতে, জর্জ ওয়াশিংটনের এই যাত্রা কেবল রণতরী বদল নয়, বরং ইরান যুদ্ধকে ঘিরে মার্কিন নৌবাহিনীর দীর্ঘমেয়াদি উপস্থিতিরই ইঙ্গিত দেয়।