ধর্ম ও ইসলাম

ইসলামে হালাল রিজিক অন্বেষণ: অপরিহার্য কর্তব্য ও বিধান

প্রতিবেদক
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র
সব খবর

ইসলাম ধর্মে হালাল রিজিক বা বৈধ উপার্জন অন্বেষণকে প্রাথমিক ফরজ আমলগুলোর পরই অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুল (সা.) বলেছেন, ‘হালাল রুজি সন্ধান করা প্রত্যেক মুসলমানের ওপর অনিবার্য।’ (মাজমাউয যাওয়ায়েদ : ১০/৩৭৭)। ইসলামি অর্থনীতির একটি স্বীকৃত নীতি হলো, ‘প্রয়োজনীয় ইলম অন্বেষণ যেমন ফরজ, তেমনি প্রয়োজনীয় সম্পদ উপার্জন ও অনুসন্ধান করাও প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক।’ (কিতাবুল কাসব : ৭১)। অন্য একটি বর্ণনায় এটিকে ইসলামের প্রাথমিক মৌলিক ফরজ আমলগুলোর পর দ্বিতীয় পর্যায়ের ফরজ আমল হিসেবে উল্লেখ করা হয়েছে। (কানযুল উম্মাল : ৯২৩১)।

হালাল উপার্জন দ্বিতীয় ফরজ হলেও দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি ইসলামে নিষিদ্ধ। হালাল উপায়ে উপার্জন করা এবং তাতে আসক্ত না হওয়ার উদাহরণ হলো, নামাজের সময় হলে দোকান বন্ধ করে মসজিদে যাওয়া। কিন্তু যদি কেউ ব্যবসায় এত ডুবে থাকে যে, নামাজ পড়ারও ফুরসত পায় না, তবে তা দুনিয়ার প্রতি আসক্তির শামিল। তাই ওলামায়ে কেরাম বলেন, ‘ব্যবসা করা ফরজে কেফায়া, কারণ এটি ছাড়া সমাজ ও রাষ্ট্র চলতে পারে না। তবে সম্পদের প্রতি আসক্তি নিষিদ্ধ।’ (খুতুবাতে হাকিমুল উম্মত : ৮/১৯৭)।

রিজিক অন্বেষণে ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলা আবশ্যক। প্রথমত, নিয়ত শুদ্ধ রাখা। নিয়ত বিশুদ্ধ হলে সাধারণ কাজও অসাধারণ হয়ে ওঠে। যেমন, ঠাণ্ডা পানি পানের প্রয়োজন হলে, রাসুল (সা.) পছন্দ করতেন বলে পান করার নিয়ত করলে তা সাধারণ পানের চেয়ে বেশি সওয়াবের হবে। ব্যবসা বা চাকরির ক্ষেত্রেও যদি এই নিয়ত থাকে যে, নিজের ও অধীনস্থদের হক আদায় করা, মানুষের সেবা করা এবং সর্বোপরি রাসুল (সা.)-এর সুন্নত ও রিজিক অন্বেষণের ফরজ আমল আদায় করা, তবে তা পরকালের রোজগারের সমান হবে, এমনকি কোনো আয় না হলেও।

দ্বিতীয়ত, ইসলামের বিধানমতে রিজিক অন্বেষণ করতে হবে। সম্পদ ও উপার্জন সংক্রান্ত সকল ইসলামি নির্দেশনা অনুসরণ করা জরুরি। সম্পদের জাকাত ও সদকা আদায় করতে হবে এবং উপার্জন অবশ্যই হালাল পন্থায় হতে হবে, হারাম থেকে সম্পূর্ণ বেঁচে থাকতে হবে। যদি কেউ ইতোমধ্যে হারাম উপার্জনের সঙ্গে জড়িত হয়ে থাকে, তবে দ্রুত হালাল চাকরি বা উপার্জনের পথ খুঁজে বের করতে হবে। বেকার লোকের মতো চাকরি খুঁজতে হবে এবং চলনসই কোনো উপার্জনের ব্যবস্থা হলেই হারাম চাকরি ত্যাগ করতে হবে। চাকরি বা ব্যবসা হালাল হলেও এতে নিজের অজান্তেই অনেক লুকায়িত হারাম উপার্জন থাকতে পারে, সেগুলো থেকেও বেঁচে থাকতে হবে। মুফতি মুহাম্মদ তাকি উসমানি বলেন, ‘যদি কেউ সর্বদা চিন্তা করে, তার উপার্জনে যেন এক টাকাও হারাম না ঢোকে, তাহলে বিশ্বাস রাখুন, ওই লোক যদি জীবনে কোনো নফল নামাজও না পড়ে, নিয়মিত জিকির-তাসবিও আদায় না করে, বরং নিজেকে হারাম উপার্জন থেকে রক্ষা করে কবর পর্যন্ত চলে যায়, তাহলে ইনশাআল্লাহ সে সোজা জান্নাতে যাবে। আর যদি এমন হয়, হালাল-হারামের কোনো ফিকির নেই, তবে তাহাজ্জুদ মিস হয় না, জিকির-তাসবি নিয়মিত হয়, তাহলেও এসব নফল ইবাদত তাকে হারাম উপার্জনের শাস্তি থেকে রক্ষা করতে পারবে না।’ (ইসলাহি খুতুবাত : ১০/১৭৪)।

তৃতীয়ত, হালাল পেশাকে গুরুত্ব দিতে হবে। হালাল রিজিক আল্লাহর বিশেষ দান, তাই অবহেলা করা উচিত নয়। যখন কারও রিজিক কোনো হালাল পেশার সঙ্গে যুক্ত হয়, তখন সেটিকে গুরুত্ব দেওয়া উচিত, পেশাটি যেমনই হোক না কেন। নিজ পেশাকে কখনও ছোট করে দেখা যাবে না। আল্লাহর দানকে বিনা কারণে ত্যাগ করা ঠিক নয়। তবে যদি পেশাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়, তা বহাল রাখতে অনেক পেরেশানি হয়, অথবা শরিয়তসম্মত কোনো কারণ থাকে, তবে পেশা পরিবর্তন করা যেতে পারে। বিনা কারণে পরিবর্তন বা পেশার ব্যাপারে গাফেল থাকা উচিত নয়। রাসুল (সা.) বলেন, ‘যাকে কোনো বস্তুর মাধ্যমে রিজিক প্রদান করা হয়, সে যেন তা আঁকড়ে ধরে রাখে।’ (কানজুল উম্মাল : ৯২৮৬)।

চতুর্থত, নিজের প্রাপ্তির ওপর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহতায়ালা আমাদের জন্য যে রিজিক বরাদ্দ রেখেছেন, তাতে সন্তুষ্ট থাকা উচিত। রাসুল (সা.) বলেছেন, ‘তুমি হারাম বিষয়গুলো থেকে বেঁচে থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে অধিক ইবাদতগোজার বান্দা হয়ে যাবে। আল্লাহ তোমার ভাগ্যে যে রিজিক রেখেছেন, তাতে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবার মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাবে।’ (তিরমিজি : ২৩০৫)। মূলত ধনী সেই, যে অন্যের মুখাপেক্ষী হয় না। এটি অর্জিত হয় নিজের প্রাপ্তিতে সন্তুষ্ট থাকার গুণ অর্জনের মাধ্যমে, যা হাদিসের ভাষায় ‘কানাআত’ নামে পরিচিত। যার অর্থ-কড়ি কম হলেও নিজের প্রাপ্তিতে সন্তুষ্ট থাকে এবং কারও কাছে হাত পাতে না, সেই প্রকৃত ধনী। রাসুল (সা.) এই গুণ অর্জনের জন্য দোয়া শিখিয়েছেন: ‘হে আল্লাহ! তুমি আমাকে যে রিজিক দান করেছো, এর ওপর আমাকে সন্তুষ্ট ও তৃপ্ত করে দাও। এতে বরকত নসিব করো। আমি যা পাইনি বা হারিয়ে ফেলেছি, এমন সব কিছুর পরিবর্তে আমার জন্য যা কল্যাণকর, তা দান করো।’ (মুস্তাদরাকে হাকিম : ১/৪৫৫)।

পঞ্চমত, আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া। আল্লাহতায়ালা আমার জন্য যে মানের রিজিকের ব্যবস্থা করেছেন, তাতে সন্তুষ্ট থাকা এবং তাঁর সিদ্ধান্ত সহাস্য বদনে মেনে নেওয়া উচিত। অন্যেরটা দেখে কষ্ট পাওয়া উচিত নয়। দুনিয়াতে কারোই সব আকাঙ্ক্ষা পূরণ হয় না। ধনী হলেও কিছু অপূর্ণতা থেকে যায়। তাই হয় সারা জীবন আফসোস করতে হবে, নয়তো আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে হবে। তবে চেষ্টা না করে তাকদিরকে দোষ দেওয়া যাবে না। চেষ্টা করার পর যা পাওয়া যায় না, সে ব্যাপারে সন্তুষ্ট থাকতে হবে। রাসুল (সা.) বলেন, ‘কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মোমিন হবে না, যাবত সে আল্লাহর তাকদির ও ফয়সালার ওপর ঈমান আনবে। সে তাকদির ভালো হতে পারে, মন্দও হতে পারে। বিশ্বাস করতে হবে, যা সে পেয়েছে, তা হাতছাড়া হওয়ার ছিল না। যা পায়নি, তা পাওয়ার ছিল না।’ (তিরমিজি : ২১৪৪)।

ষষ্ঠত, রিজিক অন্বেষণে ভারসাম্য বজায় রাখা। বৈধ পন্থায় রিজিক অন্বেষণ ইসলামে নিষিদ্ধ নয়, এমনকি ব্যবসার পরিধি বৃদ্ধিও নিষিদ্ধ নয়। নিজের প্রাপ্তির ওপর সন্তুষ্ট থাকার অর্থ এই নয় যে, সম্পদ বৃদ্ধির জন্য কোনো চেষ্টা করা ঠিক নয়। বরং এর আসল অর্থ হলো, যত ইচ্ছে ব্যবসার পরিধি বৃদ্ধি করা যাবে, সম্পদ যত খুশি উপার্জন করা যাবে, তবে পূর্বোক্ত নির্দেশনাগুলো অনুসরণের পাশাপাশি এটিও খেয়াল রাখতে হবে যে, তা যেন ভারসাম্যপূর্ণ হয়। এমন যেন না হয় যে, দুনিয়া কামানো নিজের ওপর সওয়ার হয়ে গেছে, দিনরাত শুধু ব্যবসার চিন্তা, পরিবারের হক আদায় করারও সুযোগ নেই, কোনো দ্বীনি মাহফিল বা হালকায় যাওয়ারও সুযোগ হয় না, এমনকি ঘুমেও ব্যবসার চিন্তা আসে এবং নামাজেও ব্যবসার চিন্তা পেয়ে বসে। রিজিক অন্বেষণের এমন চেষ্টা কাম্য নয়, যদিও তা হালাল পথে হোক না কেন।