রাজনীতি

দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী তালিকায় রদবদল আনছে এনসিপি

প্রতিবেদক
উদ্বোধনের আগেই বন্ধ বেতাগী পানি শোধনাগার, ভোগান্তিতে পৌরবাসী উদ্বোধনের আগেই বন্ধ বেতাগী পানি শোধনাগার, ভোগান্তিতে পৌরবাসী ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী নকলায় অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি ভস্মীভূত, ক্ষতি ২০ লাখ টাকা নকলায় অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি ভস্মীভূত, ক্ষতি ২০ লাখ টাকা সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব অনুমোদন সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব অনুমোদন সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী: বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় নতুন আশা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী: বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় নতুন আশা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রাতে কী করেন মালাইকা অরোরা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রাতে কী করেন মালাইকা অরোরা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা বেসরকারি ব্যাংকে নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকে নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ
সব খবর

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের সম্ভাব্য প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি তাদের আগের ঘোষণা থেকে সরে এসে নতুন করে প্রার্থী নির্ধারণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও, দলের অভ্যন্তরীণ আলোচনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করার বিষয়টি প্রায় নিশ্চিত হয়েছে।

এর আগে এনসিপি ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদীব এবং দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছিল। তবে দলের মুখপাত্র আসিফ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনের ভোটার এলাকা পরিবর্তনের কারণে এই পরিবর্তন আসছে। এনসিপির মিডিয়া কমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ পূরণ করে আবেদন করার পর তাদের ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি কমিশন অনুমোদন করেছে।

তথ্য অনুযায়ী, মুখপাত্র আসিফ ধানমন্ডি থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটির আওতাধীন আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত হয়েছেন। অন্যদিকে, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন উত্তরা থেকে সরে গিয়ে ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন। এই পরিবর্তনের ফলে আগের ঘোষণা করা প্রার্থী তালিকায় রদবদল ঘটছে।

দলটির একাধিক নেতা জানিয়েছেন, আগামী দুই-তিন দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নতুন করে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গত ২ সেপ্টেম্বর ভোটার স্থানান্তরের জন্য পাঁচ দিনের সময় দিয়েছিল। সেই সুযোগে ৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করেছিলেন এনসিপির এই দুই নেতা, যা ১০ সেপ্টেম্বরের মধ্যে কমিশন কর্তৃক নিষ্পত্তি করা হয়েছে।