সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নওগাঁর আত্রাই উপজেলার সাতজন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্থানীয় বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে পাড়ি জমিয়ে ওই কারখানায় কাজ করছিলেন তারা। রোববার কারখানায় আগুন লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুইজন এবং পারকাসুন্দা গ্রামের একজন বাসিন্দা রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় বিস্তারিত জানা যায়নি। এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মনিরুজ্জামান বলেন, নিহতের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২ জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জন আছেন।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় শোকবার্তায় জানায়, সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

















