অপরাধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
সিটি নির্বাচন নিয়ে প্রার্থী বাছাইয়ে নতুন কৌশল বিএনপির সিটি নির্বাচন নিয়ে প্রার্থী বাছাইয়ে নতুন কৌশল বিএনপির আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ
সব খবর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কারখানাটিতে কাজ করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন, যাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। নিহত সবার বাড়ি সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায়। তবে পঞ্চম ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শ্রমিকরা ইয়ার্ডের একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করছিলেন। সেই সময় জাহাজটির একটি ট্যাংক থেকে হঠাৎ বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধারকারী দল প্রথমে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে। পরবর্তী সময়ে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও দুই শ্রমিকের মৃত্যু নিশ্চিত করা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, তাদের কর্মীরা ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছেন এবং আরও দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। এদিকে, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছিল এবং আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের প্রাণহানি ঘটে।