অপরাধ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
সিটি নির্বাচন নিয়ে প্রার্থী বাছাইয়ে নতুন কৌশল বিএনপির সিটি নির্বাচন নিয়ে প্রার্থী বাছাইয়ে নতুন কৌশল বিএনপির আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ
সব খবর

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন এলাকার স্টেশন রোডে অবস্থিত ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ড ও রিসাইক্লিং কারখানায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় আটজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তারা হলেন সানি জলদাস, পলাশ জলদাস এবং দুই সহোদর মনসুর আলী ও নাসির উদ্দিন। তারা সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে কারখানার ভেতর থেকে শ্রমিকদের চিৎকার শুনতে পান তারা। এরপর ঘটনাস্থলে গিয়ে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর দৃশ্য দেখা যায়। জাহাজের ভেতরে শ্রমিকদের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে কারখানায় হামলা ও ভাঙচুর চালান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানিয়েছেন, বর্তমানে ঘটনাস্থলে দুজনের মরদেহ রয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ইশতিয়াক রহমান জানিয়েছেন, কারখানা থেকে দুই দফায় মোট সাতজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় আনা হয় এবং তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। বাকি একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে কারখানার মালিকের প্রতিনিধি মো. মহিউদ্দিন গণমাধ্যমকে জানান, অসতর্কতার কারণে জাহাজে থাকা ছয় থেকে আটজন কর্মী বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছেন।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান। তিনি জানান, যে জাহাজটি কাটা হচ্ছিল সেটি এলএনজি বহনকারী ছিল। নিয়ম অনুযায়ী এ ধরনের জাহাজ কাটার আগে গ্যাসমুক্ত করার প্রয়োজন থাকলেও তা করা হয়নি। ট্যাংকে ফ্লোরিন, কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই-অক্সাইড থাকার সম্ভাবনা থাকে, যা কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে ছড়িয়ে পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটিয়েছে।