বিশ্ব

তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে দিল্লি প্রস্তুত, ‘অভাবনীয়’ উপহারের ইঙ্গিত

প্রতিবেদক
সিটি নির্বাচন নিয়ে প্রার্থী বাছাইয়ে নতুন কৌশল বিএনপির সিটি নির্বাচন নিয়ে প্রার্থী বাছাইয়ে নতুন কৌশল বিএনপির আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ
সব খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে দিল্লি সবরকম প্রস্তুতি শুরু করেছে। ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে তাঁর যোগদান না করার বিষয়টি জানার পরই ভারত দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ঢাকার কাছে বিশেষ বার্তা পাঠিয়েছে। প্রায় পাঁচ মাস আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বৃহস্পতিবার রাজ্যসভায় সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আন্তঃসীমান্ত যোগাযোগ প্রকল্পগুলো নিয়ে ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, যা রেল, সড়ক, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং যোগাযোগ বাড়াবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভারতের এই ঘোষণা থেকে বোঝা যাচ্ছে যে ড. মুহাম্মদ ইউনূসের ১৮ মাসের শাসনকালে ভারত কর্তৃক আরোপিত দ্বিপাক্ষিক বাণিজ্যের বিধিনিষেধগুলো তুলে নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

কূটনৈতিক মহল মনে করছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ একটি জটিল ও আইনগত প্রক্রিয়া। ভারতেরও এমন বহু প্রত্যর্পণের অনুরোধ বিভিন্ন দেশে বছরের পর বছর আটকে রয়েছে। তাই এই ইস্যুটিকে এড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দ্রুত আলোচনা শুরু করা জরুরি বলে কূটনীতিকদের অভিমত। ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়েছে, ব্রিকস সম্মেলনের আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে দেশটিতে সফরে আসুন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভারত সফরে এলে সবচেয়ে ভালো হবে, কারণ এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বছরভর নানা ব্যস্ততায় থাকবেন, ফলে অদূর ভবিষ্যতে সফরের সম্ভাবনা কমে যাবে।

শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের কড়া মনোভাবের মুখে পড়ার পর ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। সাংবাদিকরা তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর একান্ত বৈঠকের আলোচনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। এরপর ভারতীয় হাইকমিশনার তড়িঘড়ি দিল্লি ফিরে যান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তাদের বাংলাদেশের মনোভাব জানানোর পর প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও বৈঠকে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। দীনেশ ত্রিবেদী ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করার জন্য জোরদার চেষ্টা শুরু করবেন বলে জানা গেছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই রিপোর্টে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে নয়াদিল্লি সফরে যেতে পারেন। এ নিয়ে ঢাকা ও দিল্লিতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী সফরটি হলে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর এবং এটি প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।

সফরের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, যোগাযোগ ও সংযোগ ব্যবস্থা, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনের এই সফরটি দ্বিপক্ষীয় কর্মসূচি হিসেবে পরিকল্পনা করা হচ্ছে, তবে সফরের সময়সূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে এখনো আলোচনা চলমান বলে কর্মকর্তারা জানিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ভারত সরকার তাকে দ্রুত নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল। আগামী সেপ্টেম্বরে রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্যও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।