বিনোদন

শাহরুখের ‘কিং’ সিনেমায় অরিজিৎ সিংয়ের গান নিয়ে মিলল বড় ইঙ্গিত

প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের মহাকাশে অস্ত্র মোতায়েন, চীন-রাশিয়ার উদ্বেগ যুক্তরাষ্ট্রের মহাকাশে অস্ত্র মোতায়েন, চীন-রাশিয়ার উদ্বেগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো স্বীকার করল যুক্তরাষ্ট্র মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো স্বীকার করল যুক্তরাষ্ট্র বিশ্বকাপ বয়কটের দায় নিজের কাঁধে নিলেন আসিফ নজরুল বিশ্বকাপ বয়কটের দায় নিজের কাঁধে নিলেন আসিফ নজরুল কলারোয়ায় ২৮০ মৌ-বাক্স পুকুরে ফেলে বিপুল মৌমাছি নিধন কলারোয়ায় ২৮০ মৌ-বাক্স পুকুরে ফেলে বিপুল মৌমাছি নিধন গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম সচিব সভায় দুর্নীতি রোধ ও স্বচ্ছতায় কড়া নির্দেশ প্রথম সচিব সভায় দুর্নীতি রোধ ও স্বচ্ছতায় কড়া নির্দেশ পুলিশে আসছে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশে আসছে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে সার গায়েবের খবর মিথ্যা, দাবি প্রশাসনের দুর্গাপুরে সার গায়েবের খবর মিথ্যা, দাবি প্রশাসনের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মক্কা চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, পাকিস্তান চাপে মক্কা চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, পাকিস্তান চাপে
সব খবর

শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তির অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। সিনেমাটি মুক্তির ১০০ দিন বাকি থাকার বিশেষ মুহূর্তে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভক্তদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শাহরুখ। সেখানেই সিনেমাটিতে অরিজিৎ সিংয়ের গান থাকার জোরালো ইঙ্গিত দিয়েছেন তিনি। এক ভক্ত শাহরুখকে ‘কিং’ সিনেমার একটি গান প্রকাশের অনুরোধ জানালে উত্তরে তিনি জানান, অরিজিৎ সিং এখনো গানের চূড়ান্ত কাজ করছেন। অরিজিৎ তার কাজের ক্ষেত্রে নিখুঁত হতে পছন্দ করেন, তাই গানটি প্রস্তুত করতে কিছুটা সময় লাগছে।

সিনেমাটির মুক্তি নিয়ে ভক্তদের মধ্যে থাকা কৌতূহলও মেটান শাহরুখ। ডিসেম্বরে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তির কথা উল্লেখ করে সিনেমাটির তারিখ নিয়ে জটিলতা আছে কি না, এমন প্রশ্নের জবাবে শাহরুখ স্পষ্ট জানান, তিনি বক্স অফিসের প্রতিযোগিতা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন। তিনি অন্যদের রুটির টুকরোর সঙ্গে তুলনা করে নিজেকে মাঝখানের সুস্বাদু ‘টিক্কি’ হিসেবে অভিহিত করেন। এছাড়া এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি নিজের একটি সুগন্ধির বিজ্ঞাপনের প্রসঙ্গ টেনে সেটিকে তার ‘সাফল্যের সুগন্ধি’ বলে মন্তব্য করেন।

‘কিং’ সিনেমায় প্রথমবারের মতো শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানকে সহশিল্পী হিসেবে পর্দায় দেখা যাবে। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লা, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত ও অভয় ভার্মা।

গত বছরের নভেম্বরে শাহরুখের ৬০তম জন্মদিনে তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করে। সেই ঝলকে শাহরুখকে এক সাবেক গ্যাংস্টারের চরিত্রে দেখা যায়, যার অতীত অন্ধকার ও রহস্যময়। নির্মম হত্যাকাণ্ডের দৃশ্য ও অন্ধকার আবহে তৈরি এই চরিত্রটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।