রাজনীতি

বেকার যুবকদের জন্য সহজ শর্তে ১০ লাখ টাকা ঋণের দাবি জাসদের

প্রতিবেদক
নির্দেশনা অমান্য করায় দেবীগঞ্জে ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নির্দেশনা অমান্য করায় দেবীগঞ্জে ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চাকরি থেকে বরখাস্ত করা হলো সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদকে চাকরি থেকে বরখাস্ত করা হলো সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদকে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ: ক্রীড়া প্রতিমন্ত্রীর নতুন পরিকল্পনা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ: ক্রীড়া প্রতিমন্ত্রীর নতুন পরিকল্পনা লং ড্রাইভের বদলে জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর লং ড্রাইভের বদলে জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যায় বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যায় বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে চট্টগ্রামে চাঁদার দাবিতে প্রবাসীকে হুমকি, গ্রেপ্তার ১ চট্টগ্রামে চাঁদার দাবিতে প্রবাসীকে হুমকি, গ্রেপ্তার ১ মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ শিক্ষামন্ত্রীর নিজ উপজেলা কচুয়ায় এইচএসসি ও আলিম ফলাফলে বড় বিপর্যয় শিক্ষামন্ত্রীর নিজ উপজেলা কচুয়ায় এইচএসসি ও আলিম ফলাফলে বড় বিপর্যয় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৫২.১২%, ঢাকা বোর্ডে শীর্ষে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৫২.১২%, ঢাকা বোর্ডে শীর্ষে বাংলাদেশ পুলিশের ৬ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি বাংলাদেশ পুলিশের ৬ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি
সব খবর

স্বাধীন বাংলাদেশের প্রথম বিরোধী রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়। জাসদ (শাহজাহান সিরাজ)-এর উদ্যোগে আয়োজিত এই সমাবেশ থেকে দেশের বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে সহজ শর্তে ও স্বল্প সুদে প্রত্যেককে ১০ লাখ টাকা করে ঋণ দেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার মেজর (অব.) এম এ জলিলের নেতৃত্বে ১৯৭২ সালের ৩১ অক্টোবর দলটি প্রতিষ্ঠিত হয়েছিল।

সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের মূল লক্ষ্য ছিল একটি সম্প্রীতিপূর্ণ, ক্ষুধা, দারিদ্র্য, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আইনের শাসনভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তিনি আরও বলেন, দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ, ঘুষ, দুর্নীতি ও মাদকমুক্ত করে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে সবার আগে বেকার যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে দেশের প্রত্যেক বেকার যুবককে সহজ শর্তে ও স্বল্প সুদে ১০ লাখ টাকা করে ঋণের ব্যবস্থা করতে হবে।

আব্দুল জলিল আরও উল্লেখ করেন, তরুণদের হাতে বিনিয়োগের সুযোগ তুলে দেওয়া হলে আধুনিক কৃষি, শাকসবজি, মাছ, মাংস ও দুগ্ধ উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে, যার মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব। এছাড়া পলিথিন ও বর্জ্যমুক্ত পরিবেশবান্ধব আধুনিক বাংলাদেশ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এর মধ্য দিয়েই বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করা সম্ভব হবে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টির সভাপতি মোবারক হোসেন বিজ্ঞানী, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাহ উদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, কেন্দ্রীয় সদস্য খলিলুর রহমান, বরিশাল বিভাগ সমিতির সদস্য নকীব হক, মেজর জলিলের অনুসারী আব্দুল মান্নান এবং শ্রমিক নেতা নাসির উদ্দিন প্রমুখ।