খেলা

সেমিফাইনালে ইংল্যান্ডের পাস মাত্র ২০, আর্জেন্টিনার দাপটে জয়

প্রতিবেদক
কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু তিন দশক পরও ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী তারকা সালমান শাহ তিন দশক পরও ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী তারকা সালমান শাহ হিমাচলে হিমবাহ গলে বাড়ছে ৯ 'জলবোমা', সতর্ক করলেন গবেষকরা হিমাচলে হিমবাহ গলে বাড়ছে ৯ ‘জলবোমা’, সতর্ক করলেন গবেষকরা ফেসবুক দিচ্ছে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন ফেসবুক দিচ্ছে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন যশোরে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন যশোরে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন দান ও সদকার গুরুত্ব এবং এর অশেষ ফজিলত দান ও সদকার গুরুত্ব এবং এর অশেষ ফজিলত
সব খবর

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পেছনে পরিসংখ্যানের খেরোখাতা এক অদ্ভুত চিত্র তুলে ধরেছে। বুধবার রাতের ম্যাচে অ্যান্থনি গর্ডন ইংল্যান্ডকে এগিয়ে দেওয়ার আগে থেকেই সফল পাসের দিক থেকে আর্জেন্টিনা এগিয়ে ছিল (২৮২ বনাম ২৩৫)। কিন্তু গোল পাওয়ার পর ইংলিশরা যেন আক্রমণ করা পুরোপুরি বন্ধ করে দেয় এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের নিজেদের অর্ধে খেলার সুযোগ করে দেয়।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’র ডাটা পার্টনার ‘ফুটস্ট্যাটস’র তথ্য অনুযায়ী, দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে গর্ডনের গোল থেকে শুরু করে ৯২ মিনিটে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোল পর্যন্ত ৩৬ মিনিটের ব্যবধানে ইংল্যান্ড মাত্র ২০টি সফল পাস দিতে সক্ষম হয়েছিল। এই সময়ে তারা শট নিয়েছিল মাত্র ৩টি। অথচ একই সময়ে লিওনেল স্কালোনির শিষ্যরা ২৫৫টি সফল পাস দেওয়ার পাশাপাশি ৯ বার শটের চেষ্টা চালায়, যার মধ্যে দুটি গোলও আসে।

ম্যাচের পুরো সময়জুড়ে ইংল্যান্ড কেবল শেষ ১০ মিনিটেই আর্জেন্টিনার চেয়ে বেশি পাস আদান-প্রদান করতে পেরেছিল, যখন তারা গোল খেয়ে পিছিয়ে পড়ে। তবে সেই সময়টাতেও টুখেলের দল একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। ম্যাচে এগিয়ে যাওয়ার পর কোচ টমাস টুখেল দ্বিতীয়ার্ধের ৭২ থেকে ৮২ মিনিটের মধ্যে তিনটি রক্ষণাত্মক পরিবর্তন আনেন। তিনি অ্যান্থনি গর্ডন, ডেক্লান রাইস এবং রিস জেমসকে তুলে নিয়ে কোনসা, নিকো ও‘রাইলি এবং ড্যানিয়েল বার্নকে মাঠে নামান।

একজন উইঙ্গার, একজন মিডফিল্ডার এবং একজন রাইট-ব্যাকের পরিবর্তে তিনজন ডিফেন্ডার নামিয়ে কোচ টুখেল রক্ষণভাগ শক্তিশালী করার চেষ্টা করেন। আর্জেন্টিনা লিড নেওয়ার পর ৯৬ মিনিটে তিনি স্টোনস ও স্পেন্সকে তুলে নিয়ে দুই স্ট্রাইকার রাশফোর্ড ও ইভান টোনিকে নামান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে হেরে থ্রি লয়ন্সরা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।