খেলা

বিশ্বকাপ ফাইনালের টিকিটের আকাশচুম্বী দাম, চরম সংকট মেটলাইফ স্টেডিয়ামে

প্রতিবেদক
সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন বিমানে বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালিগালাজ, যাত্রী আটক বিমানে বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালিগালাজ, যাত্রী আটক ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব
সব খবর

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই মহারণ মাঠে বসে দেখার জন্য মরিয়া সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে চরম টিকিট সংকট। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনাল ম্যাচটির কয়েক ঘণ্টা আগেও টিকিটের চাহিদা বিন্দুমাত্র কমেনি। টিওয়াসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, স্টাবহাব ও টিকিটমাস্টারের মতো পুনর্বিক্রয় প্ল্যাটফর্মগুলোতে সর্বনিম্ন টিকিটের দামই শুরু হচ্ছে প্রায় ১০ হাজার মার্কিন ডলার থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ লাখ টাকা। চাহিদার সাথে পাল্লা দিয়ে এই দাম প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হচ্ছে।

ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সাধারণ ক্যাটাগরির টিকিট এরই মধ্যে প্রায় শেষ হয়ে গেছে। বর্তমানে কেবল হসপিটালিটি বা ভিআইপি ক্যাটাগরির টিকিট অবশিষ্ট রয়েছে, যার একেকটির দাম প্রায় ৬০ হাজার ডলারে গিয়ে ঠেকেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৪ লাখ টাকার সমান। টিকিট পাওয়ার এই তীব্র সংকট শুধু স্টেডিয়াম এলাকাতেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব দেখা গেছে নিউইয়র্কের টাইমস স্কয়ারেও।

সেখানে অনেক সমর্থককে ‘টিকিট চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ম্যাচটি মাঠে বসে দেখার জন্য যেকোনো পরিমাণ অর্থ খরচ করতে তারা প্রস্তুত। আবার অনেকে শেষ মুহূর্তে তুলনামূলক কম দামে টিকিট পাওয়ার আশায় প্রহর গুনছেন। ফাইনালকে ঘিরে টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও স্পেনের সমর্থকরা জড়ো হয়েছিলেন, যেখানে আলবিসেলেস্তে সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

লিওনেল মেসিদের সমর্থনে নিউইয়র্কের এই বিখ্যাত চত্বর যেন মুহূর্তের মধ্যে বুয়েনস আয়ার্সে রূপ নিয়েছিল। মজা করে বিজ্ঞাপনের বিলবোর্ডে এলাকাটিকে ‘আর্জেন্টাইনস স্কয়ার’ বলেও অভিহিত করা হয়েছে। তবে আর্জেন্টাইনদের এই দাপুটে উপস্থিতির মাঝেও স্পেনের সমর্থকরা নিজেদের মতো করে উৎসবে মেতেছিলেন। এমনকি প্রতিকূল আবহাওয়া বা বৃষ্টিও দুই দলের সমর্থকদের এই উদযাপনে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি।