অপরাধ

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
সব খবর

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেল স্টেশনের উত্তর পাশের বহির্গমন সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুর থেকেই ওই দম্পতিকে রেললাইনে হাঁটাহাঁটি করতে দেখা গিয়েছিল। সন্ধ্যার পর হঠাৎ তারা ময়মনসিংহগামী একটি কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী জানান, ট্রেনের নিচে পড়ে তাদের শরীরের বিভিন্ন অংশ প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

নিহত রিনা আক্তার (২৫) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. সিদ্দিক মিয়ার মেয়ে। তিনি স্থানীয় আরবেলা ফ্যাশন নামক পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী আল আমিনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে জানা গেছে তিনিও স্থানীয় হ্যামস গার্মেন্টস নামক কারখানায় শ্রমিক ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা লিপি বেগম জানান, বিকাল ৫টার দিকে দুইজন ছেলে এসে তাদের জানায় যে দুইজন মানুষ ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। এরপর আশপাশের মানুষ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো দেখতে পায়। রিনা আক্তারের ভাই সুমন জানান, আগের স্বামীর সংসার ছেড়ে রিনা আল আমিনকে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকে পরিবারের সঙ্গে তাদের তেমন যোগাযোগ ছিল না, ফলে তাদের আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি কিছু জানেন না। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেন। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।