অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি টাকা

প্রতিবেদক
এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নতুন পদে হাসনাত-সারজিসরা এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নতুন পদে হাসনাত-সারজিসরা জয়পুরহাটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে মাদকসহ আটক ৪ জয়পুরহাটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে মাদকসহ আটক ৪ সৌদিতে হুতি হামলায় দুই বাংলাদেশি আহত, সরকারের তীব্র নিন্দা সৌদিতে হুতি হামলায় দুই বাংলাদেশি আহত, সরকারের তীব্র নিন্দা কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে আগুন, আতঙ্কিত পর্যটকদের সৈকতে আশ্রয় কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে আগুন, আতঙ্কিত পর্যটকদের সৈকতে আশ্রয় বৈশ্বিক ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়াল, শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম বৈশ্বিক ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়াল, শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম নওগাঁয় শেখ হাসিনার ফেরার তারিখ মাইকিং, গ্রেপ্তার ২ নওগাঁয় শেখ হাসিনার ফেরার তারিখ মাইকিং, গ্রেপ্তার ২ গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআই নিহত গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআই নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন
সব খবর

দীর্ঘদিন বন্ধ থাকা কলকারখানা পুনরায় চালু, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে অগ্রগতি হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ১৭টি ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা সংগ্রহের চুক্তি সম্পন্ন হয়েছে।

প্রণোদনা প্যাকেজে অর্থায়নে সম্মত হওয়া ব্যাংকগুলো হলো সোনালী, অগ্রণী, রূপালী, ব্র্যাক, সিটি, যমুনা, ডাচ্-বাংলা, মিউচুয়াল ট্রাস্ট, উত্তরা, প্রাইম, ব্যাংক এশিয়া, এনসিসি, পূবালী, ইস্টার্ন, মার্কেন্টাইল, ট্রাস্ট এবং সাউথইস্ট ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক গত ২৩ মে শিল্পকারখানা চালু, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনীতিকে সচল করার লক্ষ্যে এই ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল। মোট তহবিলের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৪১ হাজার কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে বাকি ১৯ হাজার কোটি টাকা প্রদান করা হবে।

এই প্যাকেজের সবচেয়ে বড় অংশ, ২০ হাজার কোটি টাকা, দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালু করার জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই তহবিল থেকে বেসরকারি খাতের উদ্যোক্তাদের গড়ে সাড়ে ৭ শতাংশ সুদে ঋণ দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান পূর্বে জানিয়েছিলেন যে এই প্যাকেজটি মূলত ‘উৎপাদন ও কর্মসংস্থান পুনরুদ্ধার’ কর্মসূচি। এর মাধ্যমে প্রায় ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, ৪১ হাজার কোটি টাকার এই তহবিলের ঋণ বিতরণ সেপ্টেম্বরের শুরুতেই শুরু হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে বন্ধ শিল্পকারখানা পুনরায় উৎপাদনে ফিরবে, বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করা হচ্ছে।