বিনোদন

গর্ভধারণ নিয়ে ট্রলের প্রতিবাদে মুখ খুললেন কনটেন্ট ক্রিয়েটর, পাশে দীপিকা

প্রতিবেদক
বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুরহস্য: সিসিটিভি ফুটেজে তরুণীর খোঁজ ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুরহস্য: সিসিটিভি ফুটেজে তরুণীর খোঁজ ইসলামে বন্ডের ব্যবহার: শরীয়াহ সম্মত বিকল্পের সন্ধান ইসলামে বন্ডের ব্যবহার: শরীয়াহ সম্মত বিকল্পের সন্ধান ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ হত্যায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ হত্যায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে মরিয়া যুক্তরাষ্ট্র, পিছিয়ে নেই রাশিয়া–চীন চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে মরিয়া যুক্তরাষ্ট্র, পিছিয়ে নেই রাশিয়া–চীন আনু কাপুরের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিলেন অভিনেত্রী তামান্না আনু কাপুরের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিলেন অভিনেত্রী তামান্না রাজবাড়ীতে মাদ্রাসা বাবুর্চির পর এবার মারা গেলেন সহকারী রাজবাড়ীতে মাদ্রাসা বাবুর্চির পর এবার মারা গেলেন সহকারী হুথিদের হেফাজতে জাতিসংঘের কর্মীর মৃত্যুতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ গুতেরেসের হুথিদের হেফাজতে জাতিসংঘের কর্মীর মৃত্যুতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ গুতেরেসের বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু: সিসিটিভি ফুটেজে রহস্যময় তরুণী বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু: সিসিটিভি ফুটেজে রহস্যময় তরুণী প্রয়োজন হলে এক দফার ডাক দেওয়া হবে: শফিকুর রহমান প্রয়োজন হলে এক দফার ডাক দেওয়া হবে: শফিকুর রহমান
সব খবর

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নকল গর্ভধারণ’ নিয়ে ছড়ানো মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এক কনটেন্ট ক্রিয়েটরের করা রিল ভিডিওতে লাইক দিয়ে নতুন করে চর্চায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

কনটেন্ট ক্রিয়েটর আরশিয়া মুরজানি তার সাম্প্রতিক রিল ভিডিওতে দীপিকা ও রণবীর সিংয়ের মাতৃত্বকালীন ফটোশুটের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি দীপিকার প্রথমবার মা হওয়ার সময়ের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেই সময় একদল মানুষ তার গর্ভধারণকে ‘নকল’ বলে দাবি করেছিলেন। আরশিয়ার মতে, একজন নারীর শারীরিক গড়ন ভিন্ন হওয়ার কারণে তাকে নিয়ে এমন ভিত্তিহীন ধারণা তৈরি করা অত্যন্ত দুঃখজনক।

আরশিয়া তার পোস্টে আরও বলেন, দীপিকা বর্তমানে তার জীবনের অত্যন্ত সুন্দর একটি সময় পার করছেন। তাই তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করে বরং ব্যক্তিগত মুহূর্তকে সম্মান জানানো উচিত। দীপিকার সৌন্দর্যের প্রশংসা করে তিনি গর্ভধারণ নিয়ে কোনো ধরনের সন্দেহ বা গুজব না ছড়ানোর আহ্বান জানান। এই বার্তাটিই সমর্থন করে তাতে লাইক দিয়েছেন খোদ দীপিকা পাড়ুকোন।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার সময়ও দীপিকাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ ব্যবহারকারী এমন বিরূপ মন্তব্য করেছিলেন। সম্প্রতি দীপিকা ও রণবীর তাদের প্রথম সন্তান দুয়ার দ্বিতীয় জন্মদিন উপলক্ষে কিছু ছবি প্রকাশ করেন, যার একটিতে দীপিকার বেবি বাম্প স্পষ্ট ছিল। গত ১৯ এপ্রিল ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে তারা দ্বিতীয়বার সন্তান নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানান, যেখানে মেয়ে দুয়াকে পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা গিয়েছিল।

২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে দীপিকা ও রণবীরের সম্পর্কের সূত্রপাত হয়। দীর্ঘ প্রেমের পর ২০১৫ সালে তারা গোপনে বাগদান সম্পন্ন করেন এবং ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।