বিনোদন

ওমর সানী-মৌসুমীর ৩১তম বিবাহবার্ষিকী, আবেগঘন বার্তা অভিনেতার

প্রতিবেদক
ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী
সব খবর

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী তাদের বিবাহিত জীবনের ৩১ বছর পূর্তি উদযাপন করছেন। এই বিশেষ দিনে অভিনেতা ওমর সানী তার স্ত্রী মৌসুমীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।

গত রোববার (২ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে মৌসুমীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ওমর সানী লেখেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমীন।’ তার এই পোস্টের মন্তব্যের ঘরে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসার বার্তায় ভরে ওঠে।

ঢালিউডের অন্যতম সফল এই জুটির পরিচয় ঘটে ১৯৯২ সালে। সে সময় ওমর সানীর প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল, আর মৌসুমীর অভিষেক চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির অপেক্ষায় ছিল। পরিচালক শেখ নজরুল ইসলামের একটি সিনেমার সূত্রে তাদের প্রথম দেখা হলেও, নানা কারণে সেই ছবিতে তাদের একসঙ্গে কাজ করা হয়নি।

পরবর্তীতে ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে তারা প্রথমবারের মতো জুটি বাঁধেন। এই সিনেমার শুটিং চলাকালীনই তাদের মধ্যে ছোটখাটো মনোমালিন্য হলেও সেখান থেকেই ধীরে ধীরে ভালো লাগা জন্ম নেয়, যা পরবর্তীতে ভালোবাসায় রূপ নেয়। অবশেষে ১৯৯৫ সালে ওমর সানী ও মৌসুমী বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ব্যক্তিগত ও পেশাগত জীবনে একসঙ্গে পথ চলা এই তারকা দম্পতি এখনও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি হিসেবে পরিচিত।