ব্যাংক

টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ দিলেন বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের
সব খবর

বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশের ভেতরে বসেই দেশি মুদ্রায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ পাচ্ছেন ভ্রমণপিপাসুরা। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সদস্যভুক্ত ট্যুর অপারেটরদের এই বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ৯ আগস্ট একটি সার্কুলার জারি করেছে।

নতুন এই নির্দেশনার আওতায়, টোয়াবের সদস্য ট্যুর অপারেটররা বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের কাছ থেকে বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির বিপরীতে দেশি মুদ্রা গ্রহণ করতে পারবেন। পরবর্তীতে তারা অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট বিদেশি ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানিকে সেবার মূল্য হিসেবে সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পরিশোধ করতে পারবেন।

তবে সব ট্যুর অপারেটর এই সুবিধা পাবেন না। শুধুমাত্র যেসব ট্যুর অপারেটরের সঙ্গে বিদেশি হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবসায়িক সমঝোতা বা চুক্তি রয়েছে, তারাই এই প্রক্রিয়ায় লেনদেন করতে পারবেন। এই প্যাকেজের মাধ্যমে বিদেশে আবাসন ও পরিবহনসহ ভ্রমণসংক্রান্ত প্রকৃত সেবার মূল্য পরিশোধ করা যাবে।

নিয়ম অনুযায়ী, একজন ভ্রমণকারী প্রতি ক্যালেন্ডার বছরে তার নিয়মিত বার্ষিক ভ্রমণ কোটার অতিরিক্ত হিসেবে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ এই প্রক্রিয়ায় পাঠাতে পারবেন।

এই সুবিধা ব্যবহারের ক্ষেত্রে ট্যুর অপারেটরদের কঠোর নিয়ম মেনে চলতে হবে। প্রতিটি লেনদেনের ক্ষেত্রে ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরের বিপরীতে পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ করা বাধ্যতামূলক। পাশাপাশি, সংশ্লিষ্ট ভ্রমণকারী অন্য কোনো অপারেটরের মাধ্যমে বার্ষিক বৈদেশিক মুদ্রা পাঠানোর নির্ধারিত সীমা অতিক্রম করেননি—এমন মর্মে ভ্রমণকারীর কাছ থেকে একটি ঘোষণাপত্র সংগ্রহ করতে হবে।