অপরাধ

বড়াল নদী থেকে ভ্যানচালক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিবেদক
জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জানালেন মোজাফফর হোসেন জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জানালেন মোজাফফর হোসেন চট্টগ্রামে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত চট্টগ্রামে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি কুষ্টিয়ায় পারিবারিক কলহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত কুষ্টিয়ায় পারিবারিক কলহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত এডিস লার্ভা পাওয়ায় ডিএনসিসির ২৮ মামলায় জরিমানা এডিস লার্ভা পাওয়ায় ডিএনসিসির ২৮ মামলায় জরিমানা ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, নাসীরুদ্দীন ও আসিফ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, নাসীরুদ্দীন ও আসিফ ফিক্সিংয়ের অভিযোগে ৯ ক্রিকেটারের বিরুদ্ধে চার্জ গঠন করেনি বিসিবি ফিক্সিংয়ের অভিযোগে ৯ ক্রিকেটারের বিরুদ্ধে চার্জ গঠন করেনি বিসিবি গুলশানে ঝটিকা মিছিলের ঘটনায় ৯ জন কারাগারে গুলশানে ঝটিকা মিছিলের ঘটনায় ৯ জন কারাগারে রোগীর সঙ্গে আন্তরিক আচরণ চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ: এটিএম আজহার রোগীর সঙ্গে আন্তরিক আচরণ চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ: এটিএম আজহার
সব খবর

পাবনার ফরিদপুরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর মো. সাকিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের উত্তর পাশে বড়াল নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাকিব উপজেলার রতনপুর মধ্যপাড়া গ্রামের মো. হারিছ প্রামাণিকের ছেলে।

পুলিশের প্রাথমিক ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল সাকিব। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে শুরু করেন। এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাজাট গ্রামের উত্তর পাশে বড়াল নদীতে ওই কিশোরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ সাকিবের বলে শনাক্ত করেন। পুলিশের প্রাথমিক ধারণা, ভ্যানগাড়ি ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা সাকিবের মাথায় আঘাত করে তাকে হত্যা করে থাকতে পারে। এরপর তার মরদেহ নদীর পানিতে ফেলে দিয়ে ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হাসান মাসুদ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সাকিবের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, নিখোঁজ ভ্যানগাড়ি উদ্ধার এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ ও অভিযান অব্যাহত রয়েছে। এই কিশোরের হত্যাকান্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।