বাংলাদেশ

নির্বাচন কমিশনে যুক্ত হলো ‘না’ প্রতীক, সংশোধিত বিধিমালা প্রকাশ

প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কনসার্টকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কনসার্টকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ সুদানে স্বর্ণের খনি ধসে ৮২ জনের মৃত্যু সুদানে স্বর্ণের খনি ধসে ৮২ জনের মৃত্যু রাজনৈতিক মিথ্যা মামলার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি: আইনমন্ত্রী রাজনৈতিক মিথ্যা মামলার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি: আইনমন্ত্রী মেট্রোরেলের বিপুল ব্যয়: ভাড়া কত হবে তা নিয়ে প্রশ্ন মেট্রোরেলের বিপুল ব্যয়: ভাড়া কত হবে তা নিয়ে প্রশ্ন অস্ট্রেলিয়া বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ সীমিত করছে এআই মডেলের অস্বাভাবিক আচরণে বাড়ছে উদ্বেগ, নতুন কাঠামো ঘোষণা ওপেনএআইয়ের এআই মডেলের অস্বাভাবিক আচরণে বাড়ছে উদ্বেগ, নতুন কাঠামো ঘোষণা ওপেনএআইয়ের ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারি ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারি চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তিন মেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তিন মেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার আইসিসিতে প্রথমবার সশরীরে হাজিরা দিলেন রড্রিগো দুতের্তে আইসিসিতে প্রথমবার সশরীরে হাজিরা দিলেন রড্রিগো দুতের্তে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, পাল্টাপাল্টি পদক্ষেপ ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, পাল্টাপাল্টি পদক্ষেপ
সব খবর

নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রতীক তালিকা প্রকাশ করেছে। এই সংশোধনের মাধ্যমে পূর্বের ১১৯টি প্রতীকের সঙ্গে নতুন ‘না’ প্রতীক যুক্ত করে মোট প্রতীকের সংখ্যা ১২০টি করা হয়েছে। এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’কেও স্থগিতকৃত প্রতীক হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত রাখা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্টস্‌ অর্ডার নম্বর ১৫৫ অব ১৯৭২) এর আর্টিকেল ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন এই সংশোধনী এনেছে। এর ফলে, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি-৯ এর উপ-বিধি (১) প্রতিস্থাপিত হবে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, ২০ অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ (১) এর অধীনে, স্থগিতকৃত প্রতীক ব্যতীত, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রাপ্যতা সাপেক্ষে মোট ১২০টি প্রতীক থেকে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে। এই প্রতীকগুলোর মধ্যে আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, উট, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ট্রাক, ট্রাক্টর, ডাব, ড্রেসিং টেবিল, ঢেঁকি, তারা, ফুলের মালা, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, রেল ইঞ্জিন, লাঙল, লিচু, শাপলা কলি, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কলার ছড়ি, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুঁড়ে ঘর, কুড়াল, কুমির, কুলা, কেটলি, কোদাল, খেজুর গাছ, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চিংড়ি, চিরুনি, চেয়ার, ছড়ি, ছাতা ও জগ উল্লেখযোগ্য।

এছাড়াও, নির্ধারিত অন্য প্রতীকগুলোর মধ্যে রয়েছে জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ঘড়ি, টেবিল ল্যাম্প, টেলিফোন, টেলিভিশন, তালা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেওয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা (স্থগিত), পাগড়ি, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফুলের ঝুড়ি, ফুটবল, ফুলকপি, বালতি, বেবী ট্যাক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, ময়ূর, মশাল, মাইক, মাছ, মাথাল, মিনার, মোটরগাড়ি (কার), মোটরসাইকেল, মোড়া, মোবাইল ফোন, মোমবাতি, মোরগ, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালী আঁশ, সোফা, হরিণ, হাঁস, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার, হ্যান্ডশেক এবং নতুন যুক্ত হওয়া ‘না’ প্রতীক।

প্রজ্ঞাপনে নির্বাচনী আর্থিক লেনদেন ও ব্যয় নির্বাহের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। তফসিল-১ এর ফরম-১ এর তৃতীয় অংশে প্রার্থীর নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্যবহারের সুযোগ যুক্ত করা হয়েছে। সংযুক্তি-১ এর ক্রমিক নম্বর ৩(গ)-তে নতুন বিশেষ দ্রষ্টব্য হিসেবে ‘বিশেষ দ্রষ্টব্য: অভিযুক্ত বলিতে ওই আসামিকে বুঝাইবে যাহার বিরুদ্ধে আদালত কর্তৃক অভিযোগ (চার্জ) গঠিত হয়’ যুক্ত করা হয়েছে। এছাড়াও, ক্রমিক নম্বর ১০-এ নতুন বিশেষ দ্রষ্টব্য যুক্ত হয়েছে, যেখানে বলা হয়েছে যে উপরিউক্ত ছকের ক্রমিক ২, ৩ ও ৪-এ উল্লিখিত যথাক্রমে স্বামী/স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য প্রদান ঐচ্ছিক মর্মে বিবেচিত হবে।