শিক্ষা

এইচএসসি পরীক্ষা চলবে সূচি অনুযায়ী, কেবল চট্টগ্রাম বোর্ডে স্থগিত

প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
সব খবর

দেশজুড়ে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাগুলো আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের অসুবিধার কথা বিবেচনা করে স্থানীয় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

সমন্বয় কমিটি জানিয়েছে, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ কেন্দ্র পরীক্ষা গ্রহণের উপযোগী রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক সমন্বয় করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে। সোমবার সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে বিরূপ আবহাওয়ার কারণে পরীক্ষার্থীদের কিছুটা ভোগান্তি হলেও স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের সহায়তায় শিক্ষার্থীরা সময়মতো পরীক্ষায় অংশ নিয়েছে।

পরীক্ষা বারবার স্থগিত করা বাস্তবসম্মত নয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থীর প্রস্তুতি, উচ্চশিক্ষায় ভর্তি কার্যক্রম এবং শিক্ষাপঞ্জির বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়া জরুরি। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় একটি বোর্ডের পরিস্থিতির কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা সম্ভব নয়।

তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা গ্রহণ বা শিক্ষার্থীদের নিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন। শিক্ষা বোর্ড শিক্ষার্থী ও অভিভাবকদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় পর্যাপ্ত হাতে সময় নিয়ে সতর্কতার সঙ্গে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব কর্তৃপক্ষ সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।