অপরাধ

রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে হাজারো বিক্ষোভ ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে হাজারো বিক্ষোভ ময়মনসিংহে বিদ্যুৎ সক্ষমতা বাড়ল, কমবে লো-ভোল্টেজের ভোগান্তি ময়মনসিংহে বিদ্যুৎ সক্ষমতা বাড়ল, কমবে লো-ভোল্টেজের ভোগান্তি মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ ডাবলিন বিমানবন্দরে বৈষম্যের শিকার কুমার সাঙ্গাকারা ডাবলিন বিমানবন্দরে বৈষম্যের শিকার কুমার সাঙ্গাকারা জাপানের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এড়াতে তেহরানে কাতারের কূটনৈতিক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এড়াতে তেহরানে কাতারের কূটনৈতিক প্রতিনিধি দল পাবনায় বজ্রপাতে মাছ ধরতে যাওয়া ছয়জনের মৃত্যু পাবনায় বজ্রপাতে মাছ ধরতে যাওয়া ছয়জনের মৃত্যু টাঙ্গাইলে ৫৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সৃষ্টি শিক্ষা পরিবার টাঙ্গাইলে ৫৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সৃষ্টি শিক্ষা পরিবার বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শের বদলে নৈতিকতা রক্ষার দাবি ছাত্র আন্দোলনের শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শের বদলে নৈতিকতা রক্ষার দাবি ছাত্র আন্দোলনের
সব খবর

কক্সবাজারের রামুতে বিজিবির যৌথ চেকপোস্টে ৫৪ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার নামে ২৭ বছর বয়সী এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটকের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি আইফোন এবং নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে আরাকান সড়কে সন্দেহজনক মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। চালক মুন্না শিকদারকে জিজ্ঞাসাবাদের পর মোটরসাইকেলের ভেতরে গোপন বাক্সে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত ৩০ বিজিবির নায়েক সুবেদার মোহাম্মদ আরিফুর রহমান বাদী হয়ে রামু থানায় মামলাটি দায়ের করেন। এরপর গোপনীয়তার মধ্য দিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

প্রাথমিকভাবে মামলার এজাহারে আটক ব্যক্তি এপিবিএন সদস্য কি না তা উল্লেখ করা হয়নি। এ বিষয়ে মামলার বাদী মোহাম্মদ আরিফুর রহমান এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, আটকের সময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ওসি একে ফজলুল হক দৃঢ়তার সঙ্গে বলেন, অভিযুক্ত যে বাহিনীর সদস্যই হোন না কেন, অপরাধের দায়ে তাকে আইনের আওতায় আসতেই হবে।

পরবর্তীতে ৯ সেপ্টেম্বর বিষয়টি প্রকাশ্যে এলে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিদ্দিকী নিশ্চিত করেন যে, আটক মোহাম্মদ আলী মুন্না শিকদার তাদের বাহিনীর সদস্য। তিনি জানান, মুন্না ২১ দিনের ছুটিতে ছিলেন এবং তাকে ১৬ এপিবিএন থেকে ঢাকায় বদলি করা হলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। ছুটির মেয়াদ চলাকালেই তিনি এই অপরাধে জড়িয়ে পড়েন।