অপরাধ

৬৩ বিদেশির পাসপোর্ট রাখা মহসিন গ্রেপ্তার, নেপথ্যে কোকেন চক্র

প্রতিবেদক
ব্যবসায়ীদের যেসব গুণাবলি অর্জনের নির্দেশ দিয়েছে ইসলাম ব্যবসায়ীদের যেসব গুণাবলি অর্জনের নির্দেশ দিয়েছে ইসলাম আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৩ বছরে ৯৬৯৭ কোটি টাকার অনিয়ম: অডিট রিপোর্ট আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৩ বছরে ৯৬৯৭ কোটি টাকার অনিয়ম: অডিট রিপোর্ট বাব আল-মানদেব প্রণালি বন্ধের হুমকি ইয়েমেনের হুতি গোষ্ঠীর বাব আল-মানদেব প্রণালি বন্ধের হুমকি ইয়েমেনের হুতি গোষ্ঠীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রিভিউ কমিটিতে গায়ক পিয়াল হাসান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রিভিউ কমিটিতে গায়ক পিয়াল হাসান জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা ডিএমপি কমিশনারের মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা ডিএমপি কমিশনারের গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর নেতাদের পদোন্নতির মাধ্যমে বিএনপির শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেতাদের পদোন্নতির মাধ্যমে বিএনপির শূন্য পদ পূরণের সিদ্ধান্ত ছিনতাইয়ের ৯০ ঘণ্টা পর ফোন সচল, অবস্থান জেনেও খুঁজে পাচ্ছে না পুলিশ ছিনতাইয়ের ৯০ ঘণ্টা পর ফোন সচল, অবস্থান জেনেও খুঁজে পাচ্ছে না পুলিশ
সব খবর

চট্টগ্রামের অভিজাত খুলশী এলাকায় ৬৩ জন বিদেশি নাগরিকের পাসপোর্ট নিজের কাছে রেখে তাদের সহায়তাকারী মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মহসিন নগরের কর্ণফুলী এলাকার একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং এই বিদেশি নাগরিকদের জন্য তিনি একটি আটতলা ভবন ভাড়া করে দিয়েছিলেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, কয়েক দিন আগে মহসিন কুরিয়ারের মাধ্যমে ঢাকায় ১১৮ গ্রাম কোকেন পাঠিয়েছিলেন, যা পরে ফেরত আসে। এই কোকেনের তথ্য অনুসন্ধান করতে গিয়েই ৬৩ জন বিদেশি নাগরিকের বিষয়টি সামনে আসে। মহসিনকে আজ সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া বিদেশি নাগরিকদের বিরুদ্ধে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হবে এবং রিমান্ডের আবেদনও জানানো হবে। রিমান্ড মঞ্জুর হলে এই চক্রের নেপথ্যে থাকা অন্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ ওই ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে। অভিযানের সময় সেখান থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপ, অ্যাপল ট্যাব, সিপিইউ, মনিটরসহ মোট ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। এছাড়া পেনড্রাইভ, সিমকার্ড এবং পাকিস্তানি ও কম্বোডিয়ান পরিচয়পত্রও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া বিদেশিদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন এবং নেপাল ও ভিয়েতনামের একজন করে নাগরিক রয়েছেন। পুলিশ জানায়, তারা ১৪টি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থান করছিলেন। উদ্ধারকৃত সরঞ্জাম ব্যবহার করে তারা অনলাইন প্রতারণা, মাদক কারবার, এটিএম জালিয়াতি, অনলাইন ক্যাসিনো ও স্বর্ণ চোরাচালানের মতো আন্তর্জাতিক অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় খুলশী থানায় দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় শুক্রবারই ওই ৬৩ বিদেশি নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে।